Tuesday, March 17, 2026

‘আমার ফাউন্ডেশনের টাকা দুর্গত মানুষের কাজে ব্যয় করা হয়’ : সোনু সুদ

Date:

Share post:

অভিনেতা সোনু সুদের (Bollywood Actor Sonu Sood) ফাউন্ডেশনের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে আয়কর দফতর। আয়কর দফতরের (Income Tax) তরফে একটি বিবৃতি প্রকাশ করা জানানো হয়, ২০ কোটি টাকারও কিছু বেশি আয়কর ফাঁকি দিয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। এই সংক্রান্ত যাবতীয় তথ্য প্রমাণ জোগাড় করেছে আয়কর দফতর। এই ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি প্রকাশ করেছেন সোনু সুদ।

নিজের বিবৃতিতে সোনু জানিয়েছেন “নিজের কথা সব সময় নিজেকে বলতে হয় না। সময় সব কিছু বলে দেয়। নিজের হৃদয় ও সমস্ত শক্তি দিয়ে এই দেশের মানুষের জন্য লড়ে যাব আমি। সেই শপথই নিয়েছি। আমার ফাউন্ডেশনের প্রত্যেকটি টাকা দুর্গত মানুষের সাহায্যের কাজে ব্যয় করা হয়। অসহায় মানুষের প্রাণ বাঁচানো হয় সেই অর্থে। যে সব ব্র্যান্ডের হয়ে আমি কাজ করি, তাদেরও বলেছি আমার পারিশ্রমিকের টাকা যেন অসহায় মানুষের স্বার্থে ব্যয় করে তারা।

 

আয়কর দফতর সূত্রে জানানো হয়েছে, ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মের মাধ্যমে নিজের এনজিও-র জন্য ২ কোটির কিছু বেশি টাকা তুলেছিলেন সোনু। যে টাকা সম্পূর্ণ হিসাব বহির্ভূত । যা কোনও ভাবেই আইনসঙ্গত নয়। আয়কর দফতরে লিখিত বক্তব্যে জানানো হয়েছে, অভিনেতা এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার প্রমাণ পাওয়া গিয়েছে। সোনুর হিসাব বহির্ভূত আয় রয়েছে। ২০টি ভুয়ো এন্ট্রির সন্ধান পাওয়া গিয়েছে। কর ফাঁকি দেওয়ার জন্য ভুয়ো ঋণ নিয়েছিলেন সোনু। কোনও কোনও ব্যক্তি সোনুকে ক্যাশ টাকার বদলে চেকে টাকা দেওয়ার কথা স্বীকারও করে নিয়েছেন।

advt 19

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...