Saturday, June 27, 2026

দশরথ দেবের পর ফের ত্রিপুরার সিপিআইএমের শীর্ষ পদে জনজাতির প্রতিনিধি

Date:

Share post:

পরিকল্পনা ছিল রাজ্যে পরিষদীয় রাজনীতির মুখ করা। কিন্তু ত্রিপুরার সিপিআইএমের রাজ্য সম্পাদক গৌতম দাশের আকস্মিক মৃত্যুতে আপাতত দলের দায়িত্বই কেন্দ্রীয় কমিটির সদস্য জিতেন্দ্র চৌধুরীকেই দেওয়া হল। আগরতলায় রবিবার ত্রিপুরা সিপিএমের রাজ্য কমিটির ভার্চুয়াল বৈঠকে এই দায়িত্ব দেওয়া হয় প্রাক্তন সাংসদ এবং সিপিআইএমের জনজাতি সংগঠন ‘উপজাতি গণমুক্তি পরিষদের’ সভাপতি জিতেন্দ্র চৌধুরীকে। কয়েক মাস পরেই দলের রাজ্য সম্মেলন। সেখানেই পূর্ণ সময়ের সম্পাদক নির্বাচন হবে।

অন্তবর্তী দায়িত্ব পাওয়ার পর জিতেন্দ্র জানান, ‘ব্যক্তি হিসেবে একটা ভূমিকা আগেও ছিল। সেটা এখনও থাকবে। ফুটবলের ভাষায় বলতে গেলে আগে ডান দিকে ছিলাম। এখন মাঝমাঠে খেলার দায়িত্ব পালন করব।’ জিতেন্দ্র এদিন বলেন, ত্রিপুরায় এখন আর সিপিআইএম ক্ষমতায় নেই। দিনেদিনে বিজেপির আক্রমণও বাড়ছে। এই পরিস্থিতিতে ‘চ্যালেঞ্জের’ মুখোমুখি হয়েই কাজ করতে হবে।

প্রসঙ্গত দ্বিতীয় দফায় দশরথ দেব দায়িত্ব ছাড়ার পরে ত্রিপুরা সিপিএমের রাজ্য সম্পাদক ছিলেন মানিক সরকার, বৈদ্যনাথ মজুমদার, বিজন ধর, গৌতমেরা। দীর্ঘদিন পরে আবার সেই দায়িত্বে জনজাতি অংশের প্রতিনিধিকে নিয়ে এল সিপিএম। গত বিধানসভা নির্বাচনে জনজাতি এলাকায় ২০টির মধ্যে মাত্র দু’টি আসন জিততে পেরেছিল সিপিআইএম। স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনেও তাদের ভরাডুবি অব্যাহত থেকেছে। এই পরিস্থিতিতে ২০২৩ এর বিধানসভা নির্বাচনের আগে জিতেন্দ্রকে সামনে রেখে জনজাতি এলাকায় জমি উদ্ধারের চেষ্টা চালাতে চায় সিপিআইএম বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

advt 19

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...