Tuesday, May 12, 2026

৫২ টি প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রফতানির অনুমতি

Date:

Share post:

খায়রুল আলম , ঢাকা

দুর্গাপুজো দরজায় কড়া নাড়ছে। আর এই পুজোর মরসুমে ৫২ টি প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রফতানির অনুমতি দিল বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়।

প্রত্যেক প্রতিষ্ঠানকে ৪০ টন করে মোট ২ হাজার ৮০ টন মাছ রফতানির অনুমতি দেওয়া হয়েছে।সময়সীমা আগামী ১০ অক্টোবর পর্যন্ত । আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রককে একটি চিঠিতে বলা হয়েছে , আসন্ন দুর্গাপুজোা উপলক্ষে ইলিশ মাছ রফতানি বিষয়ে যে আবেদন করা হয়েছিল, সেগুলি থেকে বাছাই করে শর্ত সাপেক্ষে ৫২ টি প্রতিষ্ঠানকে নির্ধারিত পরিমাণ ইলিশ মাছ ভারতে রফতানির অনুমতি দেওয়া হলো।

আরও পড়ুন- গান্ধী জয়ন্তীতেই কংগ্রেসের হাত ধরবেন কানাইয়া কুমার-জিগ্নেশ মেভানি

ইলিশ রফতানির শর্তে বলা হয়েছে, রফতানি নীতি ২০১৮-২০২১ এর বিধি-বিধান অনুসরণ করতে হবে। শুল্ক কর্তৃপক্ষ দ্বারা রফতানিকৃত পণ্যের কায়িক পরীক্ষা করাতে হবে। শেষে রফতানি সংক্রান্ত কাগজপত্র রফতানি-২ অধিশাখায় দাখিল করতে হবে। অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ পাঠানো যাবে না। তবে সরকার মাছ ধরা ও পরিবহণের ক্ষেত্রে কোনও বিধি-নিষেধ আরোপ করলে তা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এ অনুমতি বাতিল হবে। এই অনুমতি কোনওভাবেই হস্তান্তরযোগ্য নয়, অনুমোদিত রফতানিকারক ছাড়া সাব-কন্ট্রাক্টে রফতানি করা যাবে না।

 

advt 19

 

Related articles

তিলজলার অগ্নিকাণ্ডের তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন রাজ্যের

তিলজলার (Tiljala Fire Incident) চামড়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। ঘটনার প্রকৃত কারণ জানতে চার...

STF-র জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা, একই দিনে আত্মসমর্পণ মাওনেতারও: সহযোদ্ধাদের মূলস্রোতে ফেরার আহ্বান

কলকাতা পুলিশের জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা বিশ্বাস (Shradha Biswas) ওরফে বেলা। বছর ষাটের ওই মাওবাদী নেত্রীর (Maoist Leader)...

শিল্প নিয়ে সৌরভকে কটাক্ষ শমীকের, বণিক সভার মঞ্চেই শিল্পপতিদের দিলেন বার্তা

২০২৩ সালে স্পেন সফরে গিয়ে বাংলায় ইস্পাত কারখানা করার ঘোষণা করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সপ্তাহ...

মুখ্যমন্ত্রী পদে শপথ হিমন্ত বিশ্বশর্মার: মন্ত্রিত্ব জোট বিধায়কদের

বিধানসভা নির্বাচনে ৩৮ শতাংশ ভোট নিয়ে ফের একবার অসমের ক্ষমতায় এনডিএ জোটের সরকার। ফের একবার মুখ্যমন্ত্রীর পদে হিমন্ত...