Thursday, June 18, 2026

মুকুলের জায়গায় বসিয়ে গুরুত্ব হ্রাস, মন্ত্রিত্বও পেলেন না দলে “কোণঠাসা” দিলীপ

Date:

Share post:

মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই আচমকা দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দিল বিজেপি। পরিবর্তে তাঁকে সর্বভারতীয় সহ-সভাপতি করা হয়েছে। বাংলা থেকে আগে বিজেপির এই পদে ছিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। তিনি বিজেপি ছাড়ার পর পদটি শূন্য ছিল। তবে এই পদের আদৌ কি কোনও গুরুত্ব আছে? সম্ভবত দিলীপ ঘোষ নিনেও তা জানেন না। এই পদের কাজ কী, সেটা মুকুল রায়ও জানতেন না। বা দেশজুড়ে বিজেপির আরও যে সকল সর্বভারতীয় সহ-সভাপতি আছেন তাঁরাও জানেন না।

বিজেপির সর্বভারতীয় সভাপতি পদ নিযে রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, বিজেপিতে সর্বভারতীয় সহ-সভাপতি পদটি নিতান্তই আলঙ্কারিক। এ বার সেই সর্বভারতীয় সহ-সভাপতির পদে আনা হল বঙ্গ বিজেপির সদ্য প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে। তাঁকে রাজ্য সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী করা হবে এমনও শোনা গিয়েছিল। কিন্তু মন্ত্রী হওয়া হয়নি দিলীপ ঘোষের। এ বার রাজ্য সভাপতি পদও গেল। ফলে দলের মধ্যেই বিরোধী লবি দিলীপ ঘোষকে যে আরও কোণঠাসা করবে তা বলাই বাহুল্য।

রাজ্য সভাপতি পদ চলে যাওয়ার পর দিলীপ ঘোষ তাঁর প্রাথমিক প্রতিক্রিয়াতে জানান, “বিধানসভা নির্বাচনের পরে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে নতুন ভূমিকায় এসে গেছে। এতদিন আমরা এখানে সংগঠনকে প্রতিষ্ঠিত করতে লড়াই করছিলাম। পার্টি নতুন ভূমিকায় এসেছে তাই সমস্ত ক্ষেত্রে নতুন নেতৃত্ব আসা উচিত।”

দিলীপবাবুর দাবি, গত জুলাই মাসেই কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে তাঁর এক ঘন্টা কথা হয়েছিল। মেয়াদ ফুরোনোর আগেই তার অপসারণ বিষয়ে তিনি বলেন, মেয়াদ থাকলেও সংগঠনের প্রয়োজনে রদবদল করা হয়েছে এবং সবার সঙ্গে কথা বলেই সেই বদল করা হয়েছে। যদিও প্রকারান্তরে বিধানসভা নির্বাচনের দায় তার ঘাড়ে চাপানো হল কিনা জানতে চাওয়ায় তিনি বলেন যে তার উপর দায় চাপতেই পারেন কিন্তু তিনি নিজের কাজ করেছেন।

অন্যদিকে, নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে অভিনন্দন জানিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘‘পদ বিষয় নয়, দলের কাজ করাই আমার মূল লক্ষ্য। পার্টি যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করে চলব। সুকান্ত পরিশ্রমী ছেলে। আশা করব শক্ত হাতে রাজ্যে দল পরিচালনা করতে পারবেন। রাজ্যে দল আমাকে যখন যে দায়িত্ব দেবে, তা পালন করবো। আর কেন্দ্রে সেখানে যা দায়িত্ব দেবে সেটা করার চেষ্টা করবো।”

আরও পড়ুন- “এবার আমার পাঠানো বর্ণপরিচয় ওনার কাজে আসবে”, দিলীপকে ফের খোঁচা বাবুলের

advt 19

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...