Wednesday, February 25, 2026

কেকেআরের বরুণের পারফরম্যান্সে খুশি কোহলি

Date:

Share post:

আইপিএল ( Ipl ) দ্বিতীয় পর্বের প্রথম ম‍্যাচে নেমেই কলকাতা নাইট রাইডার্সের( KKR) কাছে কার্যত দুরমুশ হয়ে যা রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স বেঙ্গালোর( RCB)। মাত্র ৯২ রানে গুটিয়ে যায় বিরাট কোহলির( Virat Kohli) দল। ১০ ওভার বাকি থাকতে ৯ উইকেটে জয় তলে নেয় কেকেআর। ম‍্যাচ হেরেও খুশি আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। তবে দলের খেলায় নয়, বিপক্ষ বোলার বরুণ চক্রবর্তীর খেলায়।

ম‍্যাচ শেষে বরুণের প্রশংসায় কোহলি বলেন,” বরুণ দারুণ বল করল। ভারতের হয়ে যখন ও খেলবে, বিরাট ভূমিকা নেবে। খুব শিঘ্রই ও দেশের হয়ে খেলবে। এটা খুব ভাল লক্ষণ।”

অক্টোবরেই শুরু হতে চলেছে টি-২০বিশ্বকাপ। ভারতের ১৫ জনের দলে রয়েছেন বরুণ। যার কারণে বরুণের পারফরম্যান্সে খুশী বিরাট।

এদিকে কলকাতার কাছে ৯ উইকেটে হারের ব‍্যাক্ষা দিতে গিয়ে কোহলি বলেন,” একটা অন্তত বড় রানের জুটি হওয়া দরকার ছিল। আসলে শুরুতে অতটা শিশির হবে, আশা করিনি। ১ উইকেটে ৪২ রান থেকে আমরা ২০ থেকে ২৫ রানের মধ‍্যে ৫ উইকেট হারালাম। এটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তবে আমাদের পেশাদার মানসিকতা নিয়ে খেলতে হবে। নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলতে হবে। পরিকল্পনাগুলো কাজে লাগাতে হবে। পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী।”

আরও পড়ুন:ঘরোয়া ক্রিকেটারদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করল বিসিসিআই 


 

spot_img

Related articles

রাজ্য পুলিশে বড় রদবদল, ভোটের মুখে নয়া পুলিশ সুপার পেল পূর্ব মেদিনীপুর

বিধানসভা নির্বাচনের ঠিক মুখে দাঁড়িয়ে জেলার পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। দীর্ঘ তিন মাস পর অবশেষে পূর্ব...

মুখে হাসি চাকরিপ্রার্থীদের, একাদশ-দ্বাদশে সুপারিশপত্র দেওয়া শুরু করল এসএসসি

দীর্ঘ প্রতীক্ষা আর আইনি লড়াইয়ের শেষে অবশেষে কাটল নিয়োগের জট। মুখে হাসি ফুটল কয়েক হাজার যোগ্য চাকরিপ্রার্থীর। রাজ্যে...

সুপার এইটের আগে চাপ বাড়ছে সূর্যদের, চোট পেলেন তারকা অলরাউন্ডার!

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T 20 World Cup) সুপার এইট (Super Eight) পর্বের ম্যাচে শুরুতেই দক্ষিণ আফ্রিকার (South Africa) কাছে...

নিউটাউনে জৈন মন্দির নির্মাণের আর্জি, ট্রাস্ট গঠনের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রীর

বাংলায় সব ধর্ম-সম্প্রদায়ের সমান মর্যাদা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benerjee) শুধু মুখে বলা নয়, কাজেও সর্ব ধর্মকে...