Tuesday, March 17, 2026

ফের রাজ কুন্দ্রার বাড়িতে তল্লাশি, উদ্ধার ১১৯ টি পর্ন ভিডিও

Date:

Share post:

রাজ কুন্দ্রার মুম্বইয়ের বাড়ি ও অফিসে ফের তল্লাশি চালিয়ে মোবাইল, ল্যাপটপ ও কয়েকটি হার্ডড্রাইভ উদ্ধার করা হয়েছে। সেখান থেকে ১১৯ টি পর্ন ভিডিও পাওয়া গিয়েছে। রাজের কাছে নাকি মোট ১১৯টি পর্ন ভিডিও ছিল। যা ৯ কোটি টাকায় বিক্রি করার পরিকল্পনা ছিল শিল্পা শেট্টির স্বামীর। মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। সোমবার ২০ সেপ্টেম্বর, জামিনে ছাড়া পেয়েছেন রাজ কুন্দ্রা। ছাড়া পেয়েছেন রাজের সহযোগী রায়ান ট্রোপও। রাজের আইনজীবী নিরঞ্জন মুনদার্গি বলেছেন, “আমরা আদালতে জামিনের জন্য আর্জি জানিয়েছিলাম। সেই জামিন মঞ্জুর করেছে আদালত।”

 

এদিকে জামিন প্রাপ্তির ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের একবার রাজের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে মুম্বই পুলিশ । উদ্ধার হওয়া ভিডিও গুলো নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন । যদিও ফের রাজ কুন্দ্রাকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চাইবে মুম্বই পুলিশ নাকি ছেড়ে রাখা হবে তা এখনও ঠিক হয়নি।

 

গত ১৯ জুলাই পর্নকাণ্ডে রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। তারপর প্রায় দু’মাস হাজতে ছিলেন শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী। এই সময় তাঁর বিরুদ্ধে একাধিক মডেল ও অভিনেত্রী প্রকাশ্যে অভিযোগ জানিয়েছেন। রাজ কুন্দ্রাই তাঁদের পর্ন ব্যবসায় নামিয়েছেন বলে অভিযোগ তুলেছিলেন পুনম পাণ্ডে ও শার্লিন চোপড়া। ঘটনার পর রাজের বাড়ি ও অফিসে একাধিকবার তল্লাশি চালান তদন্তকারী অফিসাররা। পাশাপাশি শিল্পা শেট্টিকেও জিজ্ঞাসাবাদ করা হয়। অভিনেত্রীর বয়ান রেকর্ড করা হয়।

 

advt 19

 

a

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...