Sunday, May 17, 2026

মহাত্মা গান্ধীর সঙ্গে রাখী সাওয়ান্তের তুলনা, বিতর্কে যোগীরাজ্যের বিধানসভার স্পিকার

Date:

Share post:

মহাত্মা গান্ধীর সঙ্গে রাখি সাওয়ান্তের তুলনা টেনে বিতর্কে জড়ালেন উত্তরপ্রদেশের বিধানসভার স্পিকার হৃদয় নারায়ণ দীক্ষিত। প্রবীণ এই বিজেপি নেতার বক্তব্য, “যদি কাপড় খুললেই কেউ মহান হয়ে যেতেন তাহলে রাখি সাওয়ান্ত মহাত্মা গান্ধীর চেয়েও বড় হয়ে যেতেন।” প্রবীণ নেতার এহেন মন্তব্যের পরই শুরু হয় সমালোচনার ঝড়। তা সামাল দিতে ফের টুইটও করেন তিনি। সেখানে তিনি বলেন, মহাত্মা গান্ধীর প্রশংসাই করতে চেয়েছেন তিনি। বোঝাতে চেয়েছেন শুধুমাত্র সততার মাধ্যমেই মানুষ মহান হয়ে ওঠেন।

আরও পড়ুন:এখনও জল নামেনি, মুখ্যমন্ত্রীর একবালপুরের সভা বাতিল; ভবানীপুরে বুধবার দুই সভা

গতকাল উন্নাওয়ের বঙ্গারমাওয়ে ‘প্রবুদ্ধ বর্গ সম্মেলনে’ যোগী রাজ্যের বিধানসভার স্পিকার বলেন, পড়াশোনা করলেই কেউ মহান হয়ে যায় না। মহান হতে গেলে কিছু গুণ থাকা আবশ্যক। এই প্রসঙ্গেই তিনি মহাত্মা গান্ধীর সঙ্গে রাখি সাওয়ান্তের তুলনা টানেন। জানান, গান্ধীজি নিয়মিত সংবাদপত্র পড়তেন। কম পোশাক পরতেন। শুধু ধুতি পরে থাকতেন। গোটা দেশ তাঁকে বাপু বলে ডাকে। কথার পরিপ্রেক্ষিতে আচমকা হৃদয় নারায়ণ বলে বসেন, “যদি কাপড় খুলে ফেললেই কেউ মহান হয়ে যেতে পারে, তাহলে রাখি সাওয়ান্ত মহাত্মা গান্ধীর চেয়েও বড় হয়ে যেতেন।”

প্রবীণ বিজেপি নেতার এই মন্তব্য স্যোশ্যাল মিডিয়ায় চাউড় হতেই শুরু হয় সমালোচনা। বিরোধীরা স্পিকারের এই মন্তব্যের তীব্র নিন্দা করে উত্তরপ্রদেশের বিজেপির বিরুদ্ধেও সরব হন। এরপরই নিজের অবস্থান বোঝাতে টুইট করেন হৃদয় নারায়ণ দিক্ষিত। তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ায় আমার বক্তব্যের কিছু অংশ বিকৃত করে প্রচার করছে। আসলে এটা উন্নাওয়ের প্রবুদ্ধ সম্মেলনের দীর্ঘ ভাষণের একটি অংশ মাত্র। যেখানে সঞ্চালক আমার পরিচয় দিতে গিয়ে আমাকে প্রসিদ্ধ লেখক হিসেবে ব্যাখ্যা করেছিলেন। এই প্রেক্ষিতেই বলে চেয়েছিলেন কয়েকটি বই লিখলেই কেউ প্রসিদ্ধ হয়ে যায় না।”

advt 19

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...