Monday, May 18, 2026

গঙ্গার ভাঙনে ভাঙল ‘গঙ্গা দর্শন’-এর একাংশ, আতঙ্কিত বাসিন্দারা

Date:

Share post:

গঙ্গার ভাঙনে শ্রীরামপুরের (Shrirampur) বহুতলের একাংশ ভেঙে পড়ল। যে কোন সময় আরও বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা। ওই আবাসনের বাসিন্দা তৃণমূল (Tmc) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Bandopadhyay)। গঙ্গার ভাঙনে আতঙ্কিত বহুতলের আবাসিকরা। হঠাৎই আবাসনের পূর্বদিকের গার্ডওয়ালের একাংশ ভেঙে পড়ে। 1999 সালে তৈরি এই আবাসনে 75 টি পরিবারের বাস। এই আবাসনের বাসিন্দা শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উনি মাঝেমধ্যে থাকেন ওই আবাসনে। বুধবার ঘটনাস্থল পরিদর্শনে যান শ্রীরামপুর পুরসভার প্রশাসক ও জেলা সেচ দফতরের আধিকারিকরা। গঙ্গা লাগোয়া শ্রীরামপুরের ‘গঙ্গাদর্শন’ নামের এই বহুতলের নীচের অংশে ফাটল দেখা দিয়েছে। সেই ফাটল ক্রমশ চওড়া হচ্ছে। ফলে আতঙ্কিত আবাসিকরা।

 

ইতিমধ্যেই আবাসনের তরফে বালির বস্তা ফেলে ভাঙন রোধের কাজ শুরু হবে। তবে আবাসিকদের আর্জি, সরকারি উদ্যোগে স্থায়ী সমাধান করা হোক। তবে যে ভাবে গঙ্গার ভাঙন শুরু হয়েছে চাঁপদানি থেকে শ্রীরামপুর গঙ্গা তীরবর্তী এলাকায়। তাতে আবাসনের আবাসিকরা ইতিমধ্যেই আবাসন ছেড়ে চলে যাওয়ার চিন্তা ভাবনা শুরু করেছেন।

 

advt 19

Related articles

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...