Tuesday, June 23, 2026

‘নাসাফকে হারানোর মত শক্তি আমাদের আছে’: হাবাস

Date:

Share post:

মিশন এএফসি কাপ( Afc Cup)। এটিকে মোহনবাগানের ( ATK Mohunbagan) এখন লক্ষ‍্যই ২২ তারিখে ইন্টার জোনাল সেমিফাইনালে নাসাফের( Nasaf) বিরুদ্ধে ম‍্যাচ। সেই ম‍্যাচকে জিততে পাখির চোখ বাগান কোচ হাবাসের। সোমবারই দুপুরে তাসখন্দ থেকে কার্শিতে পৌঁছায় হাবাসের দল। সোমবারের অনুশীলনের পর মঙ্গলবার সন্ধ্যায় অনুশীলনে নামে প্রীতম কোটাল, প্রবীর দাসরা।

২২ তারিখ যে হাড্ডাহাড্ডি ম‍্যাচ হতে চলেছে তা ভালই জানেন বাগান কোচ হাবাস। তবে ম‍্যাচে যে তাঁর ছেলেরা ১০০% দেবেন বলেই জানালেন সবুজ-মেরুনের হেডস‍্যার।

এদিন তিনি বলেন,” বিশ্বের কোনও কোচই ‘জিতব’ এই নিশ্চয়তা দিতে পারে না। দুবাইয়ে আমাদের প্রস্তুতি বেশ ভালো হয়েছে। আমরা জেতার বিষয়ে ইতিবাচক। তবে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে প্রতিপক্ষ একটি শক্তিশালী দল, কিন্তু আমাদের ক্ষমতা রয়েছে নাসাফকে হারানোর। ওরা প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্টে ভালো করে। ওরা প্রতিপক্ষ হিসেবে খুবই শক্তিশালী। আমাদের মতই, ওদের এমন কিছু ফুটবলার রয়েছে যারা মুহুর্তের মধ্যে ম্যাচের রঙ বদলে দিতে পারে। তবে ম‍্যাচে আমরা ১০০% দেব। ”

এদিকে এটিকে মোহবাগানের ফিরেছেন জনি কাউকো, প্রবীর দাস ও সুসাইরাজ। এরা ফেরাতে যে দলে শক্তি বেড়েছে বলেই মনে করছেন বাগানের হেডস‍্যার। তিনি বলেন,” ফুটবলাররা যে কোনও পরিবেশে নিজেদের সেরাটা দিতে তৈরি থাকবে। কাউকো ইতিমধ্যেই দলের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে। ও একজন দারুণ ফুটবলার। প্রবীর ও সুসাইরাজ দুজন খুবই গুরুত্বপূর্ণ ফুটবলার। ওরাও তৈরি। আমি এখনও সিদ্ধান্ত নেইনি এদের মাঠে কতক্ষণ রাখব। কারণ ওরা অনেকদিন কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে নামেনি। আমায় সব কিছু বিচার করে প্রথম একাদশ বাছতে হবে।”

আরও পড়ুন:আইসিসি ব‍্যাটসম‍্যানদের র‍্যাঙ্কিং-এ আবারও শীর্ষে মিতালি

 

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...