Saturday, March 14, 2026

উধমপুরে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ভেঙে পড়ল, মৃত দুই মেজর

Date:

Share post:

জম্মু-কাশ্মীরের উধমপুর জেলায় পাহাড়ের উপর ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি হেলিকপ্টার।এই দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যু হয়েছে।
সেনার তরফে জানানো হয়েছে, বায়ুসেনার ‘চিতা’ হেলিকপ্টারে চেপে টহল দিচ্ছিলেন মেজররা।। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ উধমপুরে জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে কপ্টারটি। দুর্ঘটনায় দুই পাইলট গুরুতর জখম হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। সেনার তরফে ভেঙে পড়া হেলিকপ্টারের ছবিও প্রকাশ করা হয়।
এরপরই ভারতীয় বায়ুসেনার নর্দার্ন কমান্ডের তরফে টুইট করে বলা হয়, ‘দুর্ঘটনায় মেজর রোহিত কুমার ও মেজর অনুজ রাজপুত প্রাণ হারিয়েছেন ।তাঁদের বলিদানকে সেলাম জানাচ্ছে বায়ুসেনা।
যদিও কী কারণে এই দুর্ঘটনা হল তা এখনও পরিষ্কার নয়। প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে মঙ্গলবার সকালে বায়ুসেনার চিতা হেলিকপ্টারটির ভেঙে পড়ে।

কাশ্মীর পুলিশ জানিয়েছে, আবহাওয়া খারাপ থাকায় কুয়াশার জন্য দৃশ্যমানতা কমে গিয়েছিল। সম্ভবত সেই কারণে দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করছে বায়ুসেনা।

 

advt 19

 

spot_img

Related articles

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...