Wednesday, April 1, 2026

নজরে উপনির্বাচন: বৃহস্পতিবার চক্রবেরিয়ায় সভা মমতার

Date:

Share post:

ভবানীপুরে টানা প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারও দলনেত্রীর নির্বাচনি সভা রয়েছে ভবানীপুর বিধানসভার ৭০নং ওয়ার্ডে। চক্রবেরিয়া এবং পদ্মপুকুর রোডের সংযোগস্থলে। বিকেল ৪টেয় শুরু হবে সভা।

ভবানীপুরের অন্য অংশের মতো এই ওয়ার্ডেও মিশ্র ভাষাভাষী মানুষের বাস। সবধর্মের মানুষ এখানে দীর্ঘ দশক ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। গত সপ্তাহে এই অঞ্চলের বিশিষ্ট মানুষজনের সাথে কথা বলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।

এই উপনির্বাচনকে মোটেই হালকাভাবে নিচ্ছে না দলের শীর্ষ নেতৃত্ব। দলনেত্রী নিজেও সেকথা একাধিক বার বলেছেন। তাই ভবানীপুর বিধানসভার সর্বস্তরের সর্বজাতীর মানুষের কাছে দলের নেতা-কর্মীদের পৌঁছাতে বলা হয়েছে। দলনেত্রী নিজেও তাই এই বিধানসভার সবকটি ওয়ার্ডেই সভা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। যতই দল ক্ষমতায় থাকুক এক ইঞ্চি জমিও যে তিনি বিজেপিকে ছাড়তে নারাজ সেটা তাঁর নির্বাচনি সভার সূচি থেকেই পরিস্কার।

আরও পড়ুন- অভিষেককে আটকাতে ত্রিপুরায় ১৪৪ ধারা, দুর্গাপুজো কী করে হবে! তীব্র কটাক্ষ মমতার

advt 19

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...