Thursday, June 18, 2026

বাংলা বলায় খুন জেলার ছেলে: প্রতিবাদে, মিছিলে সরব পুরুলিয়া

Date:

Share post:

বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাংলা বিরোধী ও বাঙালির প্রতি ঘৃণার বাতাবরণ তৈরি হয়েছে, তার শিকার পুরুলিয়ার সুখেন মাহাত। শুক্রবারই তাঁর পরিবারের সঙ্গে দেখা করে পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই সঙ্গে যেভাবে বাঙালির প্রতি হিংসা প্রবল আকার ধারণ করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রতিবাদের (protest) পথ নির্দেশ করেন। দলীয় নির্দেশ মেনে শনিবার পুরুলিয়া (Purulia) জুড়ে প্রতিবাদ মিছিলে শামিল তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মীরা। কাশীপুর থেকে বরাবাজার, পুরুলিয়া টাউন থেকে ঝালদা, বাঘমুন্ডি থেকে মানবাজার – সর্বত্র শনিবার ছিল প্রতিবাদ ও ধিক্কার মিছিল। বিকাল ৩টে থেকে ৪টে – পুরুলিয়ার প্রায় প্রতিটি প্রান্ত বাংলা বিদ্বেষের বিরোধিতায় সরব হয়ে ওঠে।

আরও পড়ুন : সুখেন-খুনে শাস্তির দাবিতে মিছিলের ডাক অভিষেকের, শাহ-ফড়নবিশকে চিঠি লেখার আর্জি সব দলের কাছে

বিজেপি শাসিত মহারাষ্ট্রে (Maharashtra) পুরুলিয়ার (Purulia) ছেলে সুখেন মাহাতো খুনের (migrant labour murder) ঘটনায় জেলার প্রতিটি প্রান্তে প্রতিবাদে সরব হল তৃণমূল কংগ্রেস। প্রতিটি জায়গাতেই বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন তৃণমূল নেতৃত্ব। রাজ্য সম্পাদক সৌমেন বেলথরিয়া দাবি করেন, সুখেন মাহাতোর হত্যার দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে আন্দোলন চলবে। অন্যদিন কাশীপুরের মিছিলে ছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক স্বপন বেলথরিয়া-সহ দলীয় নেতৃত্ব ও কর্মীরা। বাঘমুন্ডি বিধানসভার ঝালদা ১ নম্বর ব্লকের প্রতিবাদ মিছিলে ছিলেন বিধায়ক সুশান্ত মাহাতো-সহ স্থানীয় নেতা-কর্মী-সমর্থকরা। প্রতিবাদ মিছিলে পা মেলান শান্তিরাম মাহাতো, রাজীবলোচন সরেনরাও।

Related articles

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...