Wednesday, June 24, 2026

প্রতি দু’বছর অন্তর বিশ্বকাপ? ফিফার প্রস্তাবে অশনি সঙ্কেত দেখছে উয়েফা

Date:

Share post:

প্রতি দু’বছর অন্তর হতে পারে ফুটবল বিশ্বকাপ( Football World)। জানা যাচ্ছে, প্রতি চার বছর অন্তুর নয়, প্রতি দু’বছর অন্তর ফুটবল বিশ্বকাপ করতে চাইছে ফিফা(Fifa)। আর ফিফার এই প্রস্তাবে অশনি সঙ্কেত দেখছে ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থা উয়েফা( Uefa)। প্রতি দু’বছর অন্তর অন্তর ছেলে এবং মেয়েদের বিশ্বকাপ আয়োজন করা যায় কি না, তা নিয়ে ২০২১ সালের মে মাসে গবেষণা শুরু করে ফিফা। যদিও সেই রিপোর্ট এখনও আসেনি কারও সামনে।

উয়েফার মতে ২০২৮ সালের মধ্যেই বিশ্বকাপের সংখ্যা বাড়িয়ে দেবে ফিফা। আর এর ফলে অসুবিধায় পড়বে ইউরোপের ক্লাবগুলি। উয়েফার তরফে বলা হয়, চার বছর ধরে বিশ্বকাপের জন্য অপেক্ষা যে আকর্ষণ তৈরি করে ফুটবল অনুরাগীদের মধ্যে, দু’বছর অন্তর বিশ্বকাপ হলে তা কমে যেতে পারে। এছাড়াও তারা মনে করেছে দুর্বল দলগুলি বিশ্বকাপের মত মঞ্চে বেশি সুযোগ ও পাবে না। এছাড়াও উয়েফা মনে করছে, ফুটবলারদের বিশ্রামের সুযোগ কমে যাবে বিশ্বকাপের সংখ্যা বেড়ে গেলে।

এদিন উয়েফা বলে, “বিশ্বকাপ দু’ বছর অন্তর হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এমন একটি স্পর্শকাতর বিষয় নিয়েও আমরা বিস্তারিত ভাবে আলোচনা করতে চাইব।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...