Saturday, March 7, 2026

২৭ সেপ্টেম্বর দেশের স্বাস্থ্য পরিষেবাকে ডিজিটাইজড করার প্রকল্প চালু করবেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

আগামী ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) একটি ডিজিটাল হেল্থ মিশন’ Prime Minister-Digital Health Mission (PM-DHM) চালু করার কথা ঘোষণা করবেন । প্রধানমন্ত্রীর দফতর সূত্রে এমনটাই জানানো হয়েছে । এই প্রকল্পটির উদ্দেশ্য দেশব্যাপী একটি ডিজিটাল হেলথ ইকোসিস্টেম তৈরি করে স্বাস্থ্য পরিষেবাকে ডিজিটাইজড (Digitised Health System) করা। এর মাধ্যমে রোগীরা তাঁদের স্বাস্থ্যের রেকর্ড ডিজিটালি ‘সেভ’ করে রাখতে পারবেন। একইসঙ্গে, তাঁদের পছন্দের ডাক্তার এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতেও সেই তথ্য সরাসরি পাঠিয়ে দিতে পারবেন। এই প্রকল্পের মাধ্যমে জাতীয় ডিজিটাল স্বাস্থ্য পরিকাঠামো তৈরি হবে। তাতে রোগীর স্বাস্থ্য পরিচয়পত্র, ডাক্তার এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির জন্য বিশেষ সনাক্তকরণ চিহ্ন, ব্যক্তিগত স্বাস্থ্য রেকর্ড এবং টেলিমেডিসিন এবং ই-ফার্মেসি সহ বিভিন্ন পরিষেবা বন্ধ থাকবে

 

এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক দেশবাসীকে একটি ইউনিক ডিজিটাল স্বাস্থ্য আইডি কার্ড দেওয়া হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন , অনন্য ডিজিটাল স্বাস্থ্য আইডিতে প্রত্যেক দেশবাসীর সমস্ত স্বাস্থ্য পরীক্ষার রেকর্ড থাকবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা স্বাস্থ্য আইডি কার্ড দেওয়া হবে প্রতিটি কার্ডেই ইউনিক আইডি থাকবে, যা সংশ্লিষ্ট ব্যক্তির আধার এবং মোবাইল নম্বরের বিবরণ দিয়ে তৈরি করা হবে।

আন্দামান ও নিকোবর, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ, লাদাখ, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরি— এই ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যেই এই প্রকল্পের পাইলট প্রয়োগ শুরু করা হয়েছে।

advt 19

spot_img

Related articles

নেপাল নির্বাচন: ওলিকে বিপুল ব্যবধানে পরাস্ত করলেন ‘ভাবী প্রধানমন্ত্রী’

জনসমর্থন কতটা তলানিতে পৌঁছালে একজন প্রাক্তন প্রধানমন্ত্রী ৫০ হাজার ভোটে পরাস্ত হতে পারেন, তার অন্যতম উদাহরণ হয়ে থাকলেন...

আপনাকে বিজেপি ব্যবহার করছে! দ্রৌপদীর অনুযোগের পাল্টা ধুয়ে দিলেন মমতা

”আমি দুঃখিত কিন্তু বলতে বাধ্য হচ্ছি, ম্যাডাম, আপনাকে বিজেপি ব্যবহার করছে”- ধর্মতলার ধর্নামঞ্চ থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর অনুযোগের...

কমিশনকে কড়া তোপ, গেরুয়া শিবিরকে ছড়ার ছন্দে তুলোধনা দেবাংশুর

ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃতে ধরনার দ্বিতীয় দিনে বিজেপি এবং নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন তৃণমূল আইটি সেলের প্রধান দেবাংশু...

লজ্জা! জাপানের কাছে ১১ গোল হজম ভারতীয় মহিলা দলের

কল্যাণ চৌবের আমলে ভারতীয় ফুটবলের কলঙ্কের নতুন অধ্যায় সংযোজিত হল। এএফসি উইমেন্স এশিয়ান কাপে (AFC Women's Asian cup)...