Wednesday, May 13, 2026

রেকর্ড বৃদ্ধি: ৯৫৮ পয়েন্ট বেড়ে নয়া শিখর ছুঁল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৫৯,৮৮৫.৩৬ (⬆️ ১.৬৩%)

🔹নিফটি ১৭,৮২২.৯৫ (⬆️ ১.৫৭%)

করোনা ভীতিকে পিছনে ফেলে দেশের অর্থনীতির বাজার যে ক্রমশ ঊর্ধ্বমুখী সে খবর আগেই দিয়েছিল রিজাভ ব্যাংক। প্রতিদিনের শেয়ারবাজারের রিপোর্টে এবার দেখা যাচ্ছে তারই প্রতিফলন। সেই ধারা অব্যাহত রেখে রেকর্ড ভেঙে আরো ঊর্ধ্বমুখী হল ভারতের শেয়ার বাজার। অতীতের সব রেকর্ড ভেঙে ৫৯০০০-এর গণ্ডি পেরিয়ে আরও বাড়ল সেনসেক্স। একই রকমভাবে নয়া মাইলস্টোন ছুঁয়েছে নিফটিও।

বিগত কয়েকদিনের ধাক্কা সামলে বৃহস্পতিবার বাজার খোলার পর থেকেই শেয়ারবাজার দ্রুতগতিতে ৫৯০০০-এর গণ্ডি পার করে ফেলে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৯৫৮.০৩ পয়েন্ট বা ১.৬৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৯,৮৮৫.৩৬।

আরও পড়ুন:ভবানীপুরে প্রিয়াঙ্কার সমর্থনে প্রচার কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর

থেমে ছিল না নিফটিও। বাজার খোলার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে বাড়তে থাকে এনএসই নিফটি (NSE Nifty)র সূচকও। দিনের শেষে নয়া মাইলস্টোন ছুঁয়ে ফেলে নিফটিও। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, নিফটি ২৭৬.৩০ পয়েন্ট বা ১.৫৭ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৭,৮২২.৯৫। রিপোর্ট বলছে ব্যাংকিং সেক্টর, অটোমোবাইল আইটি সহ একাধিক ক্ষেত্রে বিপুল বিনিয়োগ হয়েছে এ দিন।

advt 19

 

Related articles

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...

বিদেশি খেলানো থেকে স্পনসর আনা, ঐতিহ্যের মোহনবাগানে আধুনিকতার দিশারী টুটু

মোহনবাগান এবং টুটু বোস (Tutu Bose), তিন দশকের বেশি সময়ে নাম দুটো সমার্থক হয়ে গিয়েছে। ঐতিহ্যের মোহনবাগান ক্লাবে...

ছাব্বিশের নির্বাচনে জয়ীদের আজ বিধানসভায় শপথগ্রহণ

বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। গত পঁচিশে...

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...