Sunday, May 17, 2026

মুম্বইয়ের বিরুদ্ধে ৭ উইকেটে জয় কেকেআরের

Date:

Share post:

আইপিএলে( Ipl) মুম্বই ইন্ডিয়ান্সকে( Mumbai indiance) ৭ উইকটে হারাল কলকাতা নাইট রাইডার্স( kkr)। ম‍্যাচের সেরা সুনীল নারীন। মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত ব‍্যাটিং রাহুল ত্রিপাঠীর। এদিন মুম্বইয়ের হয়ে মাঠে নামলেন রোহিত শর্মা।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ‍্যান। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে রোহিত শর্মার দল। মুম্বইয়ের হয়ে অর্ধশতরান করেন কুইন্টন ডি’কক। ৫৫ রান করেন তিনি। ৩৩ রান করেন রোহিত শর্মা। ২১ রান করেন পোলার্ড। কেকেআরের হয়ে দুটি করে উইকেট নেন লকি ফার্গুসন এবং প্রসিদ্ধ কৃষ্ণা। একটি উইকেট নেন সুনীল নারীন।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে তুলে নেয় কেকেআর। কেকেআরের হয়ে দুরন্ত ব‍্যাটিং করেন ভেঙ্কটেশ আইয়র এবং রাহুল ত্রিপাঠী। ভেঙ্কটেস করেন ৫৩ রান। ৭৪ রান করেন ত্রিপাঠী। ১৩ রান করেন শুভমন গিল। মুম্বইয়ের হয়ে তিনটি উইকেট নেন যশপ্রীত বুমরাহ।

আরও পড়ুন:ডুরান্ড কাপের সেমিফাইনালে মহামেডান

 

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...