Friday, May 15, 2026

বালি ব্রিজে ধস, কপাল জোরে রক্ষা

Date:

Share post:

বৃষ্টি থেমেছে শহরে। তবু মাঝে মাঝেই আকাশের মুখ ভার। এরই মধ্যে গত দু’দিনের বৃষ্টিতে ধস নামল বালি ব্রিজে। এমন পরিস্থিতিতে পরতে হবে ভাবেন নি কেউ।তাই পরিস্থিতি দেখে রীতিমতো আতঙ্কে স্থানীয়রা। কারণ, গঙ্গার এপারে সঙ্গে ওপারের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই বালি ব্রিজ।
যুদ্ধকালীন পরিস্থিতিতে বালির বস্তা ও খুঁটি পুঁতে অস্থায়ীভাবে শুরু হয়েছে মেরামতির কাজ। তবে, ধসের প্রভাব এখনও পর্যন্ত পড়েনি যানবাহন চলাচলে।
আসলে বালি ব্রিজ কলকাতা থেকে হাওড়া-হুগলির সংযোগকারী অন্যতম মাধ্যম। দু’দিনের প্রবল বর্ষণে সেই সেতুতেই ধস নেমেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গত কয়েকদিন ধরেই, ব্রিজের পাশের অংশ একটু একটু করে ধসে যাচ্ছিল। বৃহস্পতিবার রাতে বড়সড় ধস নামে। দক্ষিণেশ্বর থেকে বালির দিকে যাওয়ার রাস্তার বাঁদিকে, প্রায় ১৫০ মিটার লম্বা ও ১২ মিটার চওড়া এলাকা ধসে যায়। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি মেরামতির কাজ শুরু করে পূর্ত দফতর। এই সেতুতে রেল ও সড়ক পথ রয়েছে।
জানা গিয়েছে, অস্থায়ী ভিত্তিতে ওই ধস নামা অংশে শাল খুঁটি পুঁতে তার মাঝে সাদা বালির বস্তা ফেলা হচ্ছে। পূর্ত দফতরের কর্মীরা জানাচ্ছেন, বৃষ্টির জল স্রোতের মত কংক্রিটের রাস্তার উপর দিয়ে বয়ে নিচে পড়েছে। তাতেই মাটি আলগা হয়েছে।
পুলিশের তরফে ওই অংশ ঘিরে দেওয়া হয়েছে। পূর্ত কর্মীরা জানাচ্ছেন, বিষয়টি নজরে না এলে যাত্রী বোঝাই বাস যাওয়ার সময় ওই অংশে উল্টে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। অস্থায়ী কাজটি শেষ করতে কয়েক দিন সময় লাগবে বলেই পূর্ত দফতর সূত্রে জানানো হয়েছে।

 

advt 19

 

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...