Tuesday, May 5, 2026

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবত, শনিবার থেকেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

বৃষ্টির দাপট থেকে খানিকটা হলেও মুক্তি পেয়ে শরতের নীল আকাশের দেখা পেয়েছে রাজ্যবাসী। এরইমধ্যে ফের আশঙ্কার বার্তা শোনালো আলিপুর আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, ফের ধেয়ে আসছে জোড়া ঘূর্ণাবত। তাই এখনই আশ্বিনের আকাশে রোদের দেখা মিলছে না। বরং মায়ানমারের কাছে থাকা ঘূর্ণাবর্তটি উত্তর-পূর্ব ও লাগোয়া পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের দিকে ক্রমশ সরে আসছে। শুক্রবারই তা ভয়ঙ্কর নিম্নচাপের রূপ নেবে। সেই নিম্নচাপ উপকূলের দিকে এগিয়ে আসতেই শনিবার রাত থেকেই ওড়িশা এবং কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সোমবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে বলে সতর্কতা জারি হয়েছে।

আরও পড়ুন:অসন্তুষ্ট স্পিকার, ফের CBI-ED প্রতিনিধিদের তলব

আজ সকাল থেকে পরিষ্কার নীল আকাশে রোদের দেখা মিলেছে। বৃষ্টির জলও অনেক জায়গাতেই নেমেছে। যদিও অনেক এলাকায় এখনও জলমগ্ন। তবে মেঘ কাটার ফলে উৎসবের মেজাজ ফিরছে বঙ্গবাসীর মনে। কিন্তু আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমেই ওড়িশার দিকে এগিয়ে আসছে। এর গতিপথ ওড়িশার দিকে হলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও এর প্রভাব পড়বে। তবে ওই নিম্নচাপের জেরে বৃষ্টি হলেও প্রবল ঝড় বা বড় বিপর্যয়ের আশঙ্কা কম। ইতিমধ্যেই কলকাতা-সহ দুই ২৪ পরগনা, হুগলি,হাওড়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। মৎস্যজীবীদেরও শুক্রবারের মধ্যেই সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,আজ মোটামুটি ৩৩ ডিগ্রি সেলসিয়াল থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে তাপমাত্রা।  সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।

advt 19

Related articles

বিজেপির তারকা প্রার্থীদেরও বাজিমাত! অরূপ-লাভলীদের হারিয়ে জয়ের হাসি রূপা-পাপিয়া-রুদ্রনীলদের

দক্ষিণবঙ্গের রাজনীতির চেনা ছক ওলটপালট করে দিয়ে এবার শিরোনামে উঠে এলেন বিজেপির তারকা প্রার্থীরাও। টালিগঞ্জ থেকে যাদবপুর, শিবপুর...

বিজেপির বঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু! একাধিক পদক্ষেপে জল্পনা

বিজেপির ঐতিহাসিক বঙ্গ জয়ের পর এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন—নতুন সরকারের মুখ্যমন্ত্রীর মুখ কে? বঙ্গ বিজেপির অন্দরে...

শুরু প্রস্তুতি! ২৫ বৈশাখে অষ্টাদশ বিধানসভার শপথ, মঙ্গলে রাজ্যে কমিশনের পর্যবেক্ষক

রাজ্যে ভোটপর্ব মিটে যাওয়ার পর এবার দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। সব...

ফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ বাংলা, জেলায় জেলায় আক্রান্ত তৃণমূল

রাজ্যে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে আসতেই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসার দাপট। গেরুয়া শিবিরের উত্থানের ইঙ্গিত মিলতেই...