Sunday, May 17, 2026

ফের মেসিকে পিছনে ফেলে দিলেন রোনাল্ডো, কেন জানেন ?

Date:

Share post:

আবারও মেসিকে পিছনে ফেলে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো| মরসুম শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত মেসি-রোনাল্ডোর দেখাই হয়নি| তাও পিছিয়ে পরলেন লিওনেল মেসি| মাঠের বাইরের লড়াইয়ে পৃথিবীর সবচয়ে দামি খেলোয়াড়ের লড়াইয়ে মেসিকে পিছনে ফেলে দিয়েছেন সি আর সেভেন|
দুই তারকাই এবার দল বদলেছেন| ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে মেসি বার্সেলোনা ছেড়ে গিয়েছেন প্যারি সাঁজায়| জুভেন্তাস ছেড়ে দীর্ঘ ১২ বছর পর ফের ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরেছেন রোনাল্ডো|নতুন ক্লাবের সঙ্গে নতুন চুক্তি|
কে কতটা দামি তারই হিসাব করতে নেমেছিল ফোর্বস ম্যাগাজিন| আর সেই তালিকাতেই বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়দের লড়াইয়ে মেসিকে হারিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো| রজার ফেডেরারের ঠিক নীচেই দু নম্বরে এখন সি আর সেভেন|

আরও পড়ুন – উৎসবের মরশুমে চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ

এই মরসুমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মোট আয় করবেন ১২৫ মিলিয়ন ডলার| ভা্রতীয় মুদ্রায় যার মূল্য ৯২ কোটি টাকা| গোটা মরসুমে ক্লাব থেকে বেতন এবং বোনাস মিলিয়ে রোনাল্ডোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে ৫১ কোটি টাকা| আর বিজ্ঞাপন এবং স্পনসর থেকে পাবেন ৪০ কোটি টাকা|
সেই হিসাবে লিওনেল মেসি অনেকটাই পিছিয়ে গিয়েছেন তাঁর থেকে| পিএসজিতে যাওয়ার পর মেসি গোটা মরসুমে আয় করবেন ১১০ মিলিয়ন ডলার| ভারতীয় মুদ্রায় ৮১ কোটি| যদিও ক্লাব থেকে পাওয়া বেতন এবং বোনাস পাবেন ৫৫ কোটি টাকা| সেই পরিমানটা রোনাল্ডোর থেকে বেশি হলেও, বিজ্ঞাপন ও স্পনসরশিপের টাকাতেই পিছিয়ে পড়েছেন বেশ কয়েকধাপ|
গোটা মরসুমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকে প্রায় ১২ কোটি কম আয় করবেন মেসি|

 

advt 19

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...