Saturday, June 6, 2026

আইনশৃঙ্খলা নিয়ে আলোচনায় নারাজ ত্রিপুরার স্পিকার, প্রতিবাদে ওয়াকআউট বামেদের

Date:

Share post:

বিজেপি(BJP) শাসনের ত্রিপুরায়(Tripura) গণতন্ত্র বলে কিছু নেই, আইন-শৃংখলার চূড়ান্ত অবনতি হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলিতো বটেই এমনকি শাসকদলের গুন্ডামি থেকে বাদ পড়ছে না প্রশাসনও। এহেন পরিস্থিতিতে ত্রিপুরা বিধানসভায় এই ইস্যুতে আলোচনার দাবি জানিয়েছিল সিপিআইএম। তবে এই ইস্যুতে আলোচনার দাবি প্রত্যাখ্যান করেছেন নতুন স্পিকার রতন চক্রবর্তী। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার ওয়াক আউট করলেন সিপিআইএম(CPIM) বিধায়করা। ‌‌‌‌

আরও পড়ুন:হাসপাতালে বসে গান গাইলেন ‘ফুটবল সম্রাট’ পেলে, চমকে গেলেন ভক্তরা

বিগত কয়েকদিনে পরিস্থিতির দিকে যদি নজর দেখা যায় তাকে দেখা যাবে ত্রিপুরার আইন শৃঙ্খলা পরিস্থিতি কতখানি ভয়াবহ আকার নিয়েছে। বিজেপি আশ্রিত গুন্ডাদের দ্বারা হামলার শিকার হয়েছে বাম তৃণমূলের মত দলগুলি, বাদ পড়েনি সংবাদমাধ্যমও। শুধু তাই নয় গুন্ডাদের হাতে আক্রান্ত হয়েছেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও। এই পরিস্থিতি নিয়ে এগিয়ে দিন বিধানসভায় আলোচনার দাবি জানানো হয় বামেদের তরফে। তবে সে আবেদন খারিজ করে দেন স্পিকার রতন চক্রবর্তী। কারণ হিসেবে তিনি জানান, এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পরে কথা বলবেন বলে ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন। ফলে এই মুহূর্তে বিধানসভায় এই ইস্যুতে কোনো আলোচনা হবে না। স্পিকার বিষয়টি নিয়ে আলোচনার প্রস্তাব খারিজ করার পরই বিধানসভার অন্দরে বিক্ষোভ দেখাতে শুরু করে সিপিএম বিধায়করা।

advt 19

 

Related articles

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...

ভাঙার পথে কলকাতা পুরসভা? মেয়রের ইস্তফার পরেই শোকজ নবান্নর

কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মেয়রের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল...

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...