Sunday, April 26, 2026

মরণোত্তর দেহদানের অঙ্গীকার পত্রে সই করলেন কবীর সুমন,প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা

Date:

Share post:

জুলাই মাসে অসুস্থ হয়ে হাসপাতালে কয়েকদিন ভর্তি ছিলেন গায়ক কবীর সুমন। সম্পূর্ণ সুস্থ হতেই মরণোত্তর দেহদানের অঙ্গীকার পত্রে সই করলেন তিনি। বুধবারই সমস্ত নথিতে সই করেন গায়ক। তারপর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন তিনি।শিল্পীর এই দেহদানের অঙ্গীকারকে প্রশংসা জানিয়েছেন তাঁর ভক্ত ও অনুরাগীরা।

আরও পড়ুন:হাসপাতালে বসে গান গাইলেন ‘ফুটবল সম্রাট’ পেলে, চমকে গেলেন ভক্তরা

সুস্থ হয়ে স্বাভাবিক ছন্দে ফিরছেন গায়ক কবীর সুমন। সুযোগ পেলে গানচর্চাও করছেন। সেইসঙ্গে চলছে নতুন নতুন কাজ। বেশ কিছু নতুন রাগ নিয়ে কাজ করেছেন শিল্পী। মাস কয়েক আগেই কবীর সুমন ফেসবুকে অভিযোগ করেছিলেন, তাঁর সৃষ্ট রাগ ‘আহীর বৈরাগী’কোনও এক ব্যক্তি চুরি করেছিলেন। সেনিয়ে একটি পোস্টও শেয়ার করেছিলেন এই গায়ক।

সম্প্রতি পুজোতে মুক্তি পেতে চলেছে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের ছবি ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’। এই ছবিতে সংগীত পরিচালকের দায়িত্বে রয়েছেন কবীর সুমন। শিল্পীর কাজ সদাই কদর পেয়েছে তাঁর ভক্ত ও অনুরাগীদের কাছে। এবারও তার অন্যথা হবে না বলে আশা করা যায়।

advt 19

Related articles

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...