Friday, March 20, 2026

মারণ ক্ষমতা হারিয়ে সাধারণ সর্দি-কাশির ভাইরাস হয়ে উঠবে করোনা, আশ্বস্ত করলেন বিজ্ঞানীরা

Date:

Share post:

বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করা মারণ করোনাভাইরাস(coronavirus) ক্রমশ তার ক্ষমতা হারাচ্ছে। দিনে দিনে এবার সাধারণ সর্দি কাশির ভাইরাসের মত হয়ে যাবে। বিশ্বকে স্বস্তি নিয়ে সম্প্রতি এমনটাই জানিয়েছেন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার(Oxford astrazeneca) গবেষকরা।

জনপ্রিয় ডেইলি মেইল পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, গবেষক ও অধ্যাপক ডেম সারা গিলবার্ট, যিনি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকাটি উদ্ভাবন করেছেন তিনিই এ বিষয়ে আশ্বস্ত করছেন সকলকে। সঙ্গে এটাও জানিয়েছেন নতুন করে আর কোনো মারাত্মক স্ট্রেন তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় নেই। সম্প্রতি রয়্যাল সোসাইটি অফ মেডিসিন’-এর এক সভায় বক্তব্য রাখতে গিয়ে গিলবার্ট বলেন, “সার্স-কোভ-২ ভাইরাসের নতুন করে আরও বিপজ্জনক স্ট্রেন সৃষ্টি করার ক্ষমতা আর নেই। তবে এটা একটা সংক্রামক ভাইরাস হিসেবে থেকেই যাবে”।

আরও পড়ুন:মালদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের

যদিও কতদিনে সেটা সম্ভব হবে সেই প্রসঙ্গে ওই গবেষক জানান, এটা এখনই বলা মুশকিল। তবে কিভাবে করোনা মোকাবিলায় আগামী দিনে করা হবে তার ওপরই নির্ভর করছে সমস্ত কিছু। ধীরে ধীরে এই সংক্রমণ নির্বিষ হয়ে উঠবে। বলার অপেক্ষা রাখে না ওই গবেষকের এহেন বার্তা বিশ্ববাসীর জন্য নিশ্চিত ভাবে স্বস্তির।

advt 19

 

Related articles

দুয়ারে চিকিৎসা, আরও জেলা-পুরসভা: ’১০ প্রতিজ্ঞা’ প্রকাশ করে প্রতিশ্রুতি মমতার

এবার দুয়ারে চিকিৎসা। প্রশাসনিক সুবিধায় হবে আরও জেলা ও পুরসভা। ‘বাংলার জন্য দিদির ১০ প্রতিজ্ঞা’ নাম দিয়ে তৃণমূলের...

ঘোর দুর্যোগ ভারত-সহ তিন দেশে! ১০০০ কিমি লম্বা রেইনব্যান্ডে ঢাকছে আকাশ

খামখেয়ালী প্রকৃতির রোষের মুখে ভারত-সহ তিন দেশ! শীত শেষ হয়ে গরমের তপ্ত আবহাওয়া (Climate Change)। আর তার মাঝে...

“রাজনৈতিক ফাঁদে পা দেওয়া” বিজেপি প্রার্থী উৎপল মহারাজকে বহিষ্কার ভারত সেবাশ্রম সংঘের

তাঁরা সর্বত্যাগী সন্ন্যাসী। রাজনীতির প্যাঁচপয়জারে থাকা উচিত নয়। কিন্তু ধর্মীয় তাস খেলে রাজনীতি করা গেরুয়া শিবির সন্ন্যাসীদেরও নির্বাচনের...

সুযোগ নেই বিশ্রামের টিম ইন্ডিয়ার, ইংল্যান্ড সফরের আগেও খেলতে হবে সিরিজ

ঠাসা ক্রীড়াসূচি ভারতীয় দলের। আফগানিস্তান সিরিজের পর বিশ্রামের সুযোগ রইল না ভারতীয় ক্রিকেটারদের জন্য। জুলাইয়ের শুরুতে ইংল্যান্ড সফরের...