Saturday, May 16, 2026

শহরের বুকে মোট তিনটি ক‍্যাফে খুলতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব

Date:

Share post:

রাজারহাটে স্পোর্টস ক‍্যাফে খুলতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব( Eastbengal)। গতকাল ক্লাবের বার্ষিক সাধারণ সভায় এমনটাই জানান হল ক্লাবের পক্ষ থেকে। সূত্রের খবর কলকাতা( kolkata) শহরের বুকে মোট তিনটি  বিদেশী ক্লাবের আদলে স্পোর্টস ক‍্যাফে খুলতে চলেছে ইস্টবেঙ্গল।

শুক্রবার ছিল ইস্টবেঙ্গল ক্লাবের বার্ষিক সাধারণ সভা। সেখানে জানান হয় শহরে মোট তিনটি স্পোর্টস ক‍্যাফে খুলতে চলেছে ইস্টবেঙ্গল। একেবারে বিদশী আদলে ক‍্যাফে খুলতে চলেছে তারা। ইতিমধ্যে ক্যাফে তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। তবে এখনই গোটা বিষয়টা সামনে আনতে নারাজ ক্লাব কর্তৃপক্ষ। তাদের দাবি আগে ক্লাবে সংগ্রহশালার কাজ শেষ হবে তারপর ক‍্যাফে।

ইস্টবেঙ্গল ক্লাবে ইতিমধ্যেই রয়েছে একটি ক্যাফে। তবে কেন নতুন করে ক্যাফে করার চিন্তা ভাবনা করছে লাল-হলুদ ক্লাব?

এই নিয়ে ক্লাবের এক কর্তা বলেন, “শহরে মোট তিনটি ক‍্যাফে খুলতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। ক্লাবের আয়ের ব্যাপারটাও আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আয় বাড়াতে হবে, নয়ত ক্লাব চালান কঠিন হবে। কতদিন অন্যদের সাহায্য নিয়ে আমরা চালাব। এবার আমাদেরও কিছু করা দরকার যাতে আর হাত পাততে না হয়।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...