Saturday, May 16, 2026

কোভিড-বিধি মেনেই হবে পুজো, কীভাবে তৈরি হবে মণ্ডপ? নির্দেশিকা জারি পুলিশের

Date:

Share post:

এখনও করোনা বিদায় নেয়নি। বঙ্গে চলছে কোভিড বিধি-নিষেধ। তার মধ্যেই দুর্গাপুজো। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তাই গত বছরের মতো এবছরও কোভিড-বিধি মেনে পুজো করার ওপর জোর দিচ্ছে পুলিশ। শুক্রবার কলামন্দিরে কলকাতার পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠক করেন লালবাজারের আধিকারিকরা।

লালবাজার জানিয়ে দিয়েছে…

⚫ পুজোর ভলেন্টিয়ারদের কোভিডের ডবল ডোজের ভ্যাকসিন থাকা জরুরি। অন্যদিকে পুলিশ কমিশনার সৌমেন মিত্র বলেন, কলকাতার বাইরে থেকে যাঁরা শহরে পুজো দেখতে আসবেন, তাঁরা যাতে করোনায় আক্রান্ত না হন সেদিকে নজর দিতে হবে পুজো কমিটি ও পুলিশকেও।

⚫ আগামী ১৮ অক্টোবরের মধ্যেই দুর্গাপ্রতিমা বিসর্জন দেওয়া হয়।

⚫ মণ্ডপ চত্বরে বিদ্যুৎস্পৃষ্টর মতো দুর্ঘটনা এড়ানোর জন্য  জন্য পুজো কমিটিগুলির সঙ্গে যুক্ত ইলেকট্রিসিয়ানদের প্রশিক্ষণ দিতে শুরু করছে CESC।

⚫ অগ্নিকাণ্ড রুখতে পুজো কমিটিগুলিকে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ।

আরও পড়ুন: শুনানিতে মিঠুনের ডায়লগ: শুনলেন বিচারপতি, এজলাসে হাসির রোল

⚫ পুজো কমিটিগুলির অনুরোধ করেছে, পুজোয় বৃষ্টির ফলে জল জমে যাতে বিপর্যয় না হয়, তার জন্য পুরসভা ও পুলিশ যেন ব্যবস্থা নেয়।

⚫ পুজো কমিটিগুলির তরফে পুলিশকে বলা হয়েছে, শেষ মুহূর্তে মণ্ডপ তৈরির কাজ শেষ করতে রাত বারোটাও বেজে যাচ্ছে শ্রমিকদের। যেহেতু এখন রাত এগারোটার পর নাইট কার্ফু চলছে, তাই রাতে বাড়ির ফেরার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন তাঁরা। পুজো কমিটির অনুরোধ মেনেই পুলিশ কমিশনার থানার ওসিদের শ্রমিকদের জন্য ‘নাইট পাস’ চালু করার নির্দেশ দিয়েছেন।

⚫ খোলামেলা মণ্ডপ বানাতে হবে। মণ্ডপের ছাদ অথবা তার চারপাশের জায়গা খোলা রাখতে হবে। মণ্ডপের ভেতরে মেনে চলতে হবে কোভিড-বিধি। সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারেরে নির্দেশ দিয়েছে পুলিশ। এছাড়াও মণ্ডপে দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত পরিমাণে মাস্ক ও স্যানিটাইজার রাখতে হবে।

এদিন পুলিশ কমিশনার জানান, গত কয়েক বছর যে পুলিশকর্মীরা ডিউটি করেছিলেন, তাঁদের মধ্যে অনেক অফিসাররা মারা গিয়েছেন। সকলে সতর্কতা অবলম্বন করেই পুজো করবেন।
advt 19

 

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...