Friday, June 26, 2026

বউ থেকে শাশুড়ি হয়ে এখন পর্যটক, স্মৃতি ইরানিকে কটাক্ষ ফিরহাদের

Date:

Share post:

একটি সময়ে জনপ্রিয়তা হিন্দি ধারাবাহিকের (Hindi Serial) মুখ্য চরিত্রে তাঁকে দেখা যেত। “কিঁউ কি সাস ভি কাভি বহু থি” (Kyunki Saas Bhi Kabhi Bahu Thi)নামক ওই ধারাবাহিকের সুবাদে অভিনেত্রী (Actress) স্মৃতি ইরানিকে (Smriti Irani) চেনেন মানুষ। সেই জনপ্রিয়তাকে রাজনীতিতে। মোদির মন্ত্রিসভায় (Narendra Modi Cabinet Minister) জায়গা পাওয়া। এখন অভিনয় ছেড়ে পুরোদস্তুর রাজনীতির জগতের মানুষ স্মৃতি ইরানি।

শনিবার ভবানীপুরের উপনির্বাচনে (Bhawanipur By Poll) প্রিয়াঙ্কা টিবরেওয়ালের (Priyanka Tibrewla) সাফল্য কামনায় কালীঘাট মন্দিরে (Kalighat Temple) পুজো দেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তারপর ৭২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ডোর টু ডোর প্রচার করেন বেশ কিছুক্ষণ। রাস্তার ধারের দোকানদারদের সঙ্গেও বাংলা-হিন্দিতে কথা বলেন। গতকাল প্রয়াত বিজেপি (BJP) নেতা মানস সাহার বাড়ি গিয়ে তাঁর পরিবারের সঙ্গেও কথা বলেন। পাশে থাকার আশ্বাস দেন।

অন্যদিকে, রোজকার মতো দলনেত্রীর জন্য এদিনও সকাল সকাল মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে প্রচার করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সেখানে উপস্থিত সাংবাদিকরা স্মৃতি ইরানি প্রসঙ্গ তুললে ফিরহাদের জবাব, উনি নাটক করতে এসেছেন। উনি কেন, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) হারানোর ক্ষমতা ওনাদের বড় নেতাদেরও নেই।

এরপরই কটাক্ষের সুরে ফিরহাদ বলেন, “স্মৃতি ইরানি মাঝে মাঝে এখানে ঘুরতে আসেন। বিধানসভা ভোটের সময়ও ঘুরে গিয়েছেন। ফল কী হয়েছে তা সকলেই জানেন। উনি যত ইচ্ছা ঘুরুন, অসুবিধা নেই। উনি তো পর্যটক। ঘোরায় তো ওনার কাজ। ঘুরতে এসে কিঁউ কি সাস ভি বহু থি-এর মতো নাটকই করে যাচ্ছেন স্মৃতি ইরানি। আসলে স্মৃতি ইরানি বহু থেকে এখন বোধহয় সাস হয়ে গেছেন। বাংলায় নাটকের কোনও মূল্য নেই। কারণ, এটা মমতা ব্যানার্জির গড়। স্মৃতি ইরানি যে দলটা করেন সেই দল হল সাম্প্রদায়িক শক্তি। মমতা ব্যানার্জি বাংলাকে সবসময় নিজের হৃদয়ে রাখেন। কোনও জায়গাকেই তিনি ত্যাগ করেননি। ভবিষ্যতেও করবেন না।”

আরও পড়ুন:শুনানিতে মিঠুনের ডায়লগ: শুনলেন বিচারপতি, এজলাসে হাসির রোল


 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...