Saturday, March 14, 2026

সঙ্গী নীল-তৃণা, বাইক চালিয়ে প্রচারে ‘কালারফুল’ মদন

Date:

Share post:

মদন মিত্র মানেই সেনশেসন। রাস্তায় বেরোলেই ভিড়। আলাদা করে প্রচারের দরকার পড়ে না কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra)। শনিবার ফের বাইক-সওয়ারিতে মদন মিত্রকে ঘিরে দেখা গেল সেই পুরানো উচ্ছ্বাস।

পরনে কালো টি শার্ট, চোখে অতি পছন্দের আকর্ষণীয় সানগ্লাস। শনিবার ভবানীপুরে দেখা গেল ‘কালারফুল’ মদন মিত্রকে। বাইকে নিয়ে বেশ খানিকটা এলাকা ঘুরলেন। সঙ্গে ছিলেন ছোটপর্দার দুই অভিনেতা-অভিনেত্রী তথা রিয়েল লাইফ দম্পতি নীল-তৃণা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন জানালেন, এটা ঠিক প্রচার নয়। ছোটদের একটি খাদ্যমেলা (Food mela) হচ্ছে ভবানীপুরে। তিনি খবর পেয়ে সেই মেলা দেখতে গিয়েছেন। বিধায়কের কথায়, ”আমি রাজনীতির লোক হলেও বাচ্চারা আমার খুব প্রিয়। আর ওরাও আমাকে ভালবাসে। তাই ওদের আয়োজন করা মেলায় আমি এসেছি।” পাশাপাশি বাচ্চাদের সেলফির আবদারও মেটান মদন মিত্র।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরের ভোটার ভোট কুশলী প্রশান্ত কিশোর! তোলপাড় রাজ্য রাজনীতি

advt 19

 

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...