Sunday, March 15, 2026

রবিবাসরীয় মেগা প্রচার: ভবানীপুরে একই মঞ্চে মমতা-অভিষেক

Date:

Share post:

আজ ভবানীপুর উপনির্বাচনের প্রচারে সুপার সানডে। ভোটে আগে প্রচারে ঝড় তুলতে এটাই শেষ রবিবার। এদিন, তৃণমূল সুপ্রিমো তথা তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandyopadhyay) ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) একই মঞ্চে যৌথ নির্বাচনী সভা করবেন। দুই হেভিওয়েটের প্রচারসভা ঘিরে উদ্দীপনায় ফুটছে ঘাসফুল শিবির। তৃণমূলের (Tmc) সবস্তরের নেতা-কর্মী-সমর্থকদের জন্যই প্রকৃত অর্থে এটা ‘সুপার সানডে’। বৃষ্টি হলে যাতে মমতা-অভিষেকের সভায় বিঘ্ন না ঘটে, তার জন্য ভবানীপুরের (Bhawanipur) পদ্মপুকুরের সভায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিন, ৭০ নম্বর ওয়ার্ডে পদ্মপুকুর এলাকার গঙ্গাপ্রসাদ মুখার্জি রোডের প্রচারসভা কথা ছিলই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখানকার ভোটারদের সঙ্গে জনসংযোগ, দলীয় কর্মীদের নিয়ে একটি বিশেষ বৈঠক করার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। ওই সভাতেই অভিষেকের সঙ্গে থাকবেন তৃণমূল নেত্রীও। এই সভা করে নিজের বাসভবনের অদূরে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মোড়ে সভা করবেন তৃণমূল নেত্রী। এবং সেখান থেকেই আনুষ্ঠানিক ভাবে ভবানীপুর উপনির্বাচনের জন্য নিজের প্রচার পর্ব আনুষ্ঠানিক ভাবে শেষ করবেন বলে জানা যাচ্ছে।

advt 19

spot_img

Related articles

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...