Wednesday, May 13, 2026

মার্কিন যুক্তরাষ্ট্রে লাইনচ্যুত ট্রেনের ৭টি বগি, মৃত ৩, আহত কমপক্ষে ৫০

Date:

Share post:

মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টানায় লাইনচ্যুত হয়ে গেল আমট্রাক ট্রেন। ভয়াবহ এই দুর্ঘটনায় কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। কী করে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।

আরও পড়ুন:এগিয়ে আসছে ‘গুলাব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টি

জানা গেছে, শনিবার দুপুরে প্রায় ১৪৭ জন  যাত্রী ও ১৬ জন ক্রু সদস্য নিয়ে ট্রেনটি  সিয়াটেল থেকে শিকাগোর দিকে যাচ্ছিল। আচমকাই মাঝ রাস্তায় জপলিন অঞ্চলের কাছে ট্রেনটির ১০টি কামরার মধ্যে সাতটি লাইনচ্যুত হয়ে যায়। এই দুর্ঘটনার জেরে কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে এবং কয়েকটি ট্রেনের যাত্রাপথে বদল আনা হয়েছে। রেল সংস্থার তরফে দুর্ঘটনার কারণ স্পষ্টভাবে জানানো না হলেও একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় উদ্ধারকার্য শুরু করেছে অ্যামট্রাক। ট্রেন থেকে যাত্রীদের উদ্ধার করার কাজ চলছে এবং আহতদের স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

আমট্রাকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘এই দুর্ঘটনায় অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন। বেশ কয়েকজন যাত্রী ও ট্রেনের কর্মী আহত হয়েছেন। আমরা এই ঘটনায় গভীরভাবে দুঃখিত। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। বাকিদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’

advt 19

Related articles

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...