Sunday, May 17, 2026

শেখ হাসিনার জন্মদিনে গণটিকা পাবেন ৮০ লাখ মানুষ

Date:

Share post:

খায়রুল আলম , ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার দেশজুড়ে করোনা ভাইরাসের ৮০ লাখ ডোজ টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কোভিড-১৯ মহামারী প্রতিরোধে চলমান টিকাদান কার্যক্রমের পাশাপাশি ‘বিশেষ এই কর্মসূচির’ কথা ঘোষণা করা হয়েছে । স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, বর্তমানে প্রতিদিন যে ৬ লাখ ডোজ টিকা দেওয়া হচ্ছে তাও চলবে। গ্রামে-গঞ্জে আমরা টিকা নিয়ে যাচ্ছি। যারা দূরে থাকেন, দরিদ্র জনগোষ্ঠী, বয়স্ক এবং যারা সব সময় টিকা নিতে আসতে পারেন না তাদেরকে টিকার আওতায় আনাই উদ্দেশ্য।

বিশেষ এই কর্মসূচির আওতায় টিকা পাবেন , ২৫ বছরের ঊর্ধ্বে যারা টিকার জন্য নিবন্ধন করেছেন তারা। তবে ৪০ বছরের ঊর্ধ্বে নারী-পুরুষ, শারীরিক প্রতিবন্ধী ও দুর্গম এলাকার বাসিন্দারা অগ্রাধিকার পাবেন। জাতীয় পরিচয়পত্র নিয়ে এলেও এই ক্যাম্পেইনে টিকা দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, মঙ্গলবার ৪ হাজার ৬০০ ইউনিয়ন, এক হাজার ৫৪টি পৌরসভা, সিটি করপোরেশনের ৪৪৩টি ওয়ার্ডে সকাল ৯টা থেকে একযোগে টিকাদান চলবে। প্রতিটি ইউনিয়নে তিনটি বুথ, পৌরসভায় একটি ও সিটি করপোরেশনের ওয়ার্ডে তিনটি করে বুথ থাকবে। টিকাদান কার্যক্রমে অংশ নেবেন ৩২ হাজার ১০৬ জন স্বাস্থ্যকর্মী। পাশাপাশি ৪৮ হাজারের বেশি স্বেচ্ছাসেবী টিকাদান কর্মসূচিতে সহায়তা করবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, শনিবার পর্যন্ত ২ কোটি ৪১ লাখ ৯৭ হাজারের বেশি মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ৬০ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ।

 

advt 19

 

Related articles

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...