Monday, April 27, 2026

কলিঙ্গপত্তনমে ‘গুলাব’-এর ল্যান্ডফল, অন্ধ্রে মৃত ২ মৎস্যজীবী

Date:

Share post:

সময়ের একটু আগেই ল্যাণ্ডফল করল ‘গুলাব’। অন্ধ্র এবং ওডিশা উপকূলে গুলাবের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। চলছে ঝড়ের দাপট, সঙ্গে বৃষ্টি। ল্যন্ডফল শেষ হতে মধ্যরাত্রি হয়ে যাবে। এমনটা জানিয়েছে দিল্লির মৌসম ভবন। কলিঙ্গপত্তনমের জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ৬১টি ত্রাণ শিবির তৈরি করা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছেন ১ হাজার ১০০ জন।

এদিকে শ্রীকাকুলামে ঢেউয়ের দাপটে নৌকা উল্টে যায়। মাঝ সমুদ্র থেকে উপকূলে ফেরার পথেই এই দুর্ঘটনা। ছয় মৎস্যজীবী সমুদ্রে পড়ে যান। দু’‌জনের মৃত্যু হয়েছে। তিন জন সাঁতরে পারে এসেছেন। বাকি এক জন এখনও নিখোঁজ। তাঁর খোঁজ করছে উপকূলরক্ষী বাহিনী।

আপাতত উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চলে অবস্থান করছে ঝড়। হাওয়ার গতিবেগ রয়েছে ৬৫ থেকে ৭৫ কিলোমিটার, সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৮৫ কিলোমিটার। আগামী কয়েকঘণ্টায় সামান্য কমতে পারে হাওয়ার গতিবেগ। তবে এর ফলে বৃষ্টি বাড়বে এই দুই রাজ্যে। তবে, ঘূর্ণিঝড় গুলাবের সরাসরি কোনও প্রভাব বাংলায় পড়বে না বলেই আশ্বস্ত করছেন আলিপুর আবহাওয়া দফতর।

ঘূর্ণিঝড় গুলাব মোকাবিলার ক্ষেত্রে কতটা প্রস্তুত রয়েছে অন্ধ্রপ্রদেশ, সেই নিয়ে রবিবার সন্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির সঙ্গে।

আরও পড়ুন- “আমি ত্রিপুরার বাপ, পুলিশ আমার হাতে”, বিপ্লবের মন্তব্যকে বিধ্বংসী মানসিকতা বললেন মমতা

advt 19

 

Related articles

ভোটের জন্য কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ, বিধিনিষেধ জারি গণনার দিনেও

২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে(second phase of election) ৭ জেলার ১৪২টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে...

প্রচারের শেষ দিনে কলকাতায় একাধিক পদযাত্রা মমতার, জেলা কর্মসূচিতে অভিষেক

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারের শেষ দিনে সোমবার মহানগরীতে একাধিক পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল...

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...