Saturday, May 16, 2026

স্থলভাগে আছড়ে পড়তেই ‘গুলাব’-এর তান্ডবে মৃত ৩, উপকূলে রেড অ্যালার্ট জারি

Date:

Share post:

স্থলভাগে ঝড় আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই অন্ধ্রের শ্রীকাকুলামে শুরু হয় গুলাবের দাপট। ইতিমধ্যেই শ্রীকাকুলামে নিখোঁজ ছয় মৎস্যজীবীর মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। বাকিদের খোঁজ জারি রয়েছে। ঝড়ের দাপটে নিয়ন্ত্রণ হারিয়েই উল্টে যায় তাঁদের নৌকা। জানা গিয়েছে, ওড়িশার গঞ্জাম জেলায় জলের তোড়ে ভেসে গিয়েছেন এক ব্যক্তি।

’গুলাব’ আছড়ে পড়তেই অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলামে মান্দাসা উপকূলের কাছে একটি নৌকা উল্টে যাওয়ার ঘটনা ঘটে।সেখানে ৬ মৎস্যজীবী ছিলেন। তাঁদের মধ্যে তিনজন নিরাপদে উপকূলে উঠে আসেন। কিন্তু দু’জনের মৃত্যু হয়েছে, এক মৎস্যজীবী এখনও নিখোঁজ।কলিঙ্গপত্তনমের জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মোট ৬১টি ত্রাণ শিবির তৈরি করা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছেন ১ হাজার ১০০ জন।। তেলঙ্গানার মুখ্যসচিব সংশ্লিষ্ট দফতরের সমস্ত সরকারি কর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। বিশেষ কন্ট্রোল রুম খোলা হচ্ছ। আবহাওয়া দফতর উত্তর তেলেঙ্গানায় লাল সতর্কতা এবং দক্ষিণ অংশে কমলা সতর্কতা জারি করেছে।

এদিকে  ওড়িশার প্রশাসন সূত্রের খবর, গঞ্জাম  জেলার গোসানিনুগাঁও ব্লকে জলের তোড়ে ভেসে গিয়েছেন এক ব্যক্তি।ঝড়ে মালকানগিরির খারপুট ব্লকে একটি বড় গাছ পড়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক জানান, সাতটি হাইরিস্ক জেলা রয়েছে। গঞ্জম, গজপতি, কান্ধামাল, কোরাপুট, রায়গড়, নবরঙ্গপুর ও মালকানগিরি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, প্রবল বৃষ্টি হবে মালকানগিরি, কোরাপুট, গঞ্জাব, গজপতি, রায়গড় জেলায়। আজ, সোমবার বিকেল থেকেই বৃষ্টিপাত শুরু হবে বলে মনে  করা হচ্ছে ।ওডিশার উপকূল থেকে ৩৯,০০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে।

advt 19

 

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...