Thursday, May 21, 2026

ভারত বনধের আঁচ পড়ল না বাংলায়

Date:

Share post:

কেন্দ্রের তিন কৃষি আইনের বিরোধিতায় সোমবার দেশজুড়ে ভারত বনধের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। কৃষকদের বনধকে সমর্থন জানিয়েছে কংগ্রেস, বামপন্থী দলগুলি। এছাড়াও অন্ধ্রপ্রদেশে তেলেগু দেশম পার্টি, আম আদমি পার্টি সহ মোট ১২টি BJP বিরোধী দল এই বনধকে সমর্থন জানিয়েছে। দিল্লি-উত্তরপ্রদেশে কিংবা পঞ্জাবের পাশাপাশি এই বনধের আঁচ সেভাবে পড়েনি বাংলাতেও।
তিন কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের সংহতি জানিয়ে পথে নেমেছে বামেরা।যাদবপুর স্টেশনে রেল অবরোধ করে বামপন্থীরা।প্রেসিডেন্সি কলেজের পড়ুয়ারাও বিক্ষোভ প্রদর্শন করেন কলেজ স্ট্রিট মোড়ে। পাশাপাশি, বিনপুর দু’নম্বর ব্লকের শিলদা বাজারে মিছিল করে SUCI এবং তাদের কৃষক সংগঠন AIKKMS। মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডের সামনেই বাস আটকায় ধর্মঘটিরা। মেদিনীপুর শহরের হেড পোস্ট অফিসের গেটে তালা দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে বাম এবং SUCI কর্মীরা।
জেলার অন্য প্রান্তেও রাস্তায় নেমেছে ধর্মঘটিরা। ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের একাধিক প্রান্তে আটকানো হয় বেসরকারি বাস। পাঁশকুড়া বাসস্ট্যান্ডের সামনেই পথ অবরোধ করে বাম সমর্থকেরা। এদিকে, কল্যানী এক্সপ্রেসওয়েতে আটকে যায় BJP বিধায়ক অসীম সরকারের গাড়ি। তার সামনেই স্লোগান তোলেন বাম সমর্থকরা।
বনধের সমর্থনে জয়নগরের দক্ষিণ বারাসতের মগরাহাট মোড়ে রাস্তা অবরোধ করেন বাম ও SUCI-এর সমর্থকরা। সকাল আটটা থেকে শুরু হয় এই অবরোধ। তার জেরে কার্যত বন্ধ হয়ে যায় জয়নগর কুলপি রোড। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জয়নগর থানার পুলিশ বাহিনী। ছত্রভঙ্গ করা হয় ধর্মঘটিদের। ঘটনাস্থলে পুলিশ পৌঁছনোয় ধস্তাধস্তি বেধে যায়।

আরও পড়ুন – পুজোর নতুন গান বাজবে বিভিন্ন পুজোমণ্ডপে, শোনা যাবে শহরের কুড়িটা বড় দুর্গাপুজোয়
এদিন সকালে বারাসত চাঁপাডালি মোড়ে বিশাল মিছিল করে ফরোয়ার্ড ব্লক। সঞ্জীব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই মিছিল শুরু হয়। চাঁপাডালি আইকোর মোড়ে মিছিল পৌঁছতেই উত্তেজনা শুরু হয়। পরবর্তীতে ডাকবাংলো মোড় অবরোধ করে বাম সমর্থকেরা। একাধিক বাম সমর্থকদের আটক করে বারাসত থানার পুলিশ।
ভারত বনধের প্রভাব সেভাবে দেখা যায়নি শিলিগুড়ি শহরেও। যদিও শহরে নানা জায়গায় বনধ সমর্থনে রাস্তায় নেমেছে বাম শরিক দল সহ বিভিন্ন সংগঠন। শহর জুড়ে মোতায়েন ছিল পুলিশ।

 

advt 19

 

Related articles

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...