Friday, June 26, 2026

পুজোর নতুন গান বাজবে বিভিন্ন পুজোমণ্ডপে, শোনা যাবে শহরের কুড়িটা বড় দুর্গাপুজোয়

Date:

Share post:

এবার পুজোর নতুন গান বাজবে বিভিন্ন পুজোমণ্ডপে। ড্যাফোডিল ইনকর্পোরেট নিয়ে আসছে বিশিষ্ট সংগীতশিল্পী মনোময় ভট্টাচার্য এবং ঝুমকি সেনের পুজোর নতুন গান। যা আবার শোনা যাবে শহরের কুড়িটা বড় দুর্গাপুজোয়। যেমন নলিন সরকার সর্বজনীন, নবীন সংঘ, হাতিবাগান সর্বজনীন, নর্থ ত্রিধারা, যাদবপুর শ্যামাপল্লি এই রকম প্রায় কুড়িটি মণ্ডপ।

আরও পড়ুন-মাতৃহারা হলেন ঋদ্ধি বন্দোপাধ্যায়

বাংলা গানের স্বর্ণযুগ না ফিরলেও এই উদ্যোগ স্মৃতিমেদুর করে তোলে বলা বাহুল্য। শিল্পী ঝুমকি সেন বলেন, ‘‘খুব ভাল লাগছে আবার নতুন বাংলা আধুনিক গান পুজো মণ্ডপে বাজবে শুনে। থিমের পুজোর চক্করে সব হারিয়ে যাচ্ছিল।” মনোময় ভট্টাচার্য বলেন, ‘‘মাইকে দূর থেকে গান ভেসে আসত। সত্যি সেই দিনগুলো খুব মিস করি। ভাল লাগছে জেনে আবার মাইকে বাংলা নতুন আধুনিক গান শুনতে পাওয়া যাবে।” কল্যাণ সেন বরাট জানালেন, ‘‘মানুষ নতুন বাংলা গান শুনুক এটাই একমাত্র কামনা। এই শিল্পকে বাঁচাতে গেলে আমাদেরই উদ্যোগী হতে হব। সেক্ষেত্রে ড্যাফোডিলের রুদ্র সেনের এই পরিকল্পনা এবং উদ্যোগ সাধুবাদ প্রাপ্য।”

আরও পড়ুন-মাতৃত্বের একমাস পূর্ণ করলেন নুসরত, শেয়ার করলেন ছবিও

পুজোয় নতুন যে গান দুটি প্রকাশ পেল–তুমি কিছু স্বপ্ন দেখো (ঝুমকি সেন ), চঞ্চল হল মন (মনোময় ভট্টাচার্য ও ঝুমকি সেন)। দুটি গান লিখেছেন শুভ দাশগুপ্ত ও সংগীত পরিচালনা করেছেন কল্যাণ সেন বরাট। গান দুটি ডিজিটালি মুক্তি পেয়েছে।

advt 19

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...