Friday, June 26, 2026

ত্রিপুরাতে করোনাবিধি শিকেয় তুলে দিব্যি সভা করছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, আগরতলা:

ত্রিপুরায় তৃণমূলকে ঠেকাতে করোনা পরিস্থিতিকে হাতিয়ার করেছে মুখ্যমন্ত্রী বিল্পব দেবের সরকার। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের ধুয়ো তুলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেই কারণেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা বাতিল করা হয়েছিল। অথচ সেই ত্রিপুরাতে করোনাবিধি শিকেয় তুলে সভা করছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব নিজেই।
এই বিষয়ে তৃণমূল ত্রিপুরা সোমবার একটি টুইট করেছে।সেই টুইটে বিপ্লব দেবের একটি ফেসবুক পোস্টের স্ক্রিন শট দেওয়া হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বিপ্লব দেব তাঁর বিধানসভা কেন্দ্র বনমালীপুরের চন্দ্রপুরে এক সাংগঠনিক সভার আয়োজন করেছেন। যে সভায় যথেষ্ট ভিড়ও চোখে পড়ে।


এরপর সেই ছবিই পোস্ট করা হয় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের টুইটার পেজ থেকে। ক্যাপশনে লেখা হয়, একই রাজ্যে দুটি নিয়ম। যেখানে ১৪৪ ধারা লাগু করা রয়েছে সেখানেই মুখ্যমন্ত্রী বিপ্লব দেব নিজের রাজনৈতিক কর্মসূচি রাখছেন। এছাড়াও বলা হয় তিনি রাজ্যের বিচার ব্যবস্থা নিয়েও বিরূপ মন্তব্য করেছেন। এটাই কী গণতন্ত্র ?

আরও পড়ুন – সংসদে বিজেপির বিরোধিতা জোরদার করবো, রাজ্যসভার সাংসদ হয়ে প্রতিক্রিয়া সুস্মিতার
ত্রিপুরায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। ২২ সেপ্টেম্বর তৃণমূলের পদযাত্রা আটকাতে ১৯ তারিখ ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে ১৪৪ ধারার নির্দেশিকা জারি করা হয়। সেখানে খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় যে পশ্চিম ত্রিপুরা জেলার কোথাও সভা-সমিতি বা জনসমাবেশ করা যাবে না। মূলত করোনা ঠেকাতেই এই নির্দেশিকা। আগামী দীপাবলি পর্যন্ত ওই নির্দেশিকা বহাল থাকবে বলে জানানো হয় সরকারি বিজ্ঞপ্তিতে।
অথচ এই ধারা জারি থাকার পরও কীভাবে বিপ্লব দেব নিজেই রাজনৈতিক কর্মসূচি করছেন তা নিয়েই প্রশ্ন তুলেছে তৃণমূল।

 

advt 19

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...