Friday, June 26, 2026

সংসদে বিজেপির বিরোধিতা জোরদার করবো, রাজ্যসভার সাংসদ হয়ে প্রতিক্রিয়া সুস্মিতার

Date:

Share post:

জহর সরকারের পর এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় গেলেন তৃণমূলের সুস্মিতা দেব। আজ, সোমবার বিধানসভায় আনুষ্ঠানিক ভাবে তাঁর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। মানস ভুইঁয়ার ছেড়ে যাওয়া এই রাজ্যসভার আসনে আগামী ৪ অক্টোবর উপনির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু প্রধান বিরোধী দল বিজেপি নিশ্চিত হার জেনে আর প্রার্থী দেওয়ার পথে হাঁটেনি। তাই প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের টিকিটে বাংলা থেকে রাজ্যসভার সাংসদ হলেন সুস্মিতা দেব।

আরও পড়ুন:প্রচারে বিক্ষোভের মুখে দিলীপ, বন্দুক দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা নিরাপত্তারক্ষীদের!

এরপর নিজের প্রাথমিক প্রতিক্রিয়াতে সুস্মিতা দেব জানান, “সংসদে বিজেপির বিরোধিতা আরও জোরদার হবে। অসম, ত্রিপুরা-সহ গোটা উত্তর-পূর্ব ভারতের পরিস্থিতির কথা তুলে ধরব।” প্রসঙ্গত, অসম ও ত্রিপুরায় সংগঠন বিস্তারে সুস্মিতা দেব তৃণমূলের অন্যতম মুখ হিসেবে কাজ শুরু করেছেন।

advt 19

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...