Sunday, May 17, 2026

রাত পোহলেই উপনির্বাচন, দুর্গের চেহারায় গোটা ভবানীপুর

Date:

Share post:

রাত পোহলেই হাইভোল্টেজ ভবানীপুর উপনির্বাচন ( Bhawanipur By Poll)। শুধু এই রাজ্য নয়, গোটা দেশের নজর ভবানীপুরের। ভোট যাতে সুষ্ঠ, অবাধ ও শান্তিপূর্ণ হয়, তার জন্য নির্বাচন কমিশন (EC) যেমন, সতর্ক, ঠিক একইভাবে তৈরি রাজ্য প্রশাসন। নিশ্চিদ্র নিরাপত্তার ঘেরাটোপে গোটা বিধানসভা এলাকা কার্যত দুর্গের চেহারা নিয়েছে।

 

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের নিরাপত্তায় ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (CRPF) মোতায়েন করা হতে চলেছে। তার মধ্যে এক কোম্পানি মোতায়েন থাকবে কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের জন্য। আট কোম্পানি মোতায়েন থাকবে দক্ষিণ ডিভিশনের জন্য।

 

প্রতিটি ভোট গ্রহণের কেন্দ্রের বাইরে মোতায়েন করা হবে ১০০ জন ট্র্যাফিক সার্জন্টকে। কলকাতা পুলিশের মোট ৯টি থানা এলাকায় ভোটগ্রহণ হবে সেখানে থাকবে ৮ জন ডিসি পদমর্যাদার অফিসার। প্রত্যেক থানা এলাকার দায়িত্বে একজন করে ডিসি। তাঁদের সঙ্গে থাকবেন একজন করে এসি সহ ২০-২৫ জনের ফোর্স। আবার দুটি করে থানা এলাকার দায়িত্বে দু’জন করে যুগ্ম কমিশনার।

 

লালবাজার সূত্রে খবর, আজ বুধবার থেকেই ভোটের কাজে নিযুক্ত বাহিনী এলাকায় পৌঁছে যাবে। ভোট শেষ না হওয়া পর্যন্ত ভবানীপুর বিধানসভার ৩৮টি জায়গায় থাকবে পুলিশ-পিকেট। ৯টি জায়গায় ‘’হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াড’’ মোতায়েন করা হচ্ছে। এছাড়া থাকছে ২৩টি আরটি মোবাইল ভ্যান।

advt 19

 

Related articles

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...