Thursday, March 12, 2026

উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগে দুরন্ত জয় পিএসজির, নতুন ক্লাবে নিজের প্রথম গোল মেসির

Date:

Share post:

উয়েফা চ‍্যাম্পিয়ন্স(UEFA Champions) লিগে গ্রুপ পর্বের খেলায় দুরন্ত জয় পেল পিএসজি( PSG)। এদিন তারা ২-০ গোলে হারাল ম‍্যাঞ্চেস্টার সিটিকে( Manchester city)। পিএসজির হয়ে গোল দুটি করেন লিওনেল মেসি এবং ইদ্রিসা গুয়ে।

অবশেষে প্রতীক্ষার অবসান। নতুন ক্লাবে এসে গোল পেলেন মেসি। মঙ্গলবার রাতের ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণ চালাতে শুরু করে মেসি, এমবাপ্পে, নেইমাররা। যার ফলে ম‍্যাচের ৮ মিনিটে গোল করে পিএসজিকে এগিয়ে দেন ইদ্রিসা গুয়ে। তারপর ম‍্যাচে ফেরার চেষ্টা চালায় গুয়ার্দিওয়ালার দল। ম‍্যাচের ২৮ মিনিটে রাহিম স্টার্লিংয়ের হেডার বারে লাগে, যার রিবাউন্ডে মাত্র দুই গজ থেকে গোল করতে ব্যর্থ হন বার্নান্ডো সিলভা। একাধিকবার আক্রমণে উঠলেও সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ হয় সিটি।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও চলেও আক্রমণ পাল্টা আক্রমণের লড়াই। কিন্তু এর মধ‍্যে আক্রমণে উঠে ম‍্যাচের ৭০ মিনিটে পিএসজির হয়ে দ্বিতীয় গোলটি করেন লিওনেল মেসি। এমবাপ্পের সাথে ওয়ান-টু খেলে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দর্শনীয় শটে পিএসজি জার্সিতে নিজের প্রথম গোল করেন মেসি। আর এর জেরে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে নেয় পিএসজি।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

spot_img

Related articles

বিমানদা, সামনে আসুন না: বামফ্রন্ট চেয়ারম্যানকে সামনের সারিতে এনে ফের সৌজন্যের নজির গড়লেন মমতা

রাজনৈতিক সৌজন্য থেকে কখনও সরে আসেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, লোকভবনে বাংলার নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র...

আজ রাজ্যের সব জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বিকেলের পর কালবৈশাখীর সম্ভাবনা

বৃহস্পতিবার সকাল থেকে মেঘলা আকাশ (cloud Thursday)। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার খুব বড় পরিবর্তন না হলেও রোদের দাপট...

বাংলাকে যাঁরা ভালবাসেন…: রাজ্যপালকে ‘ভালো থাকার পাসওয়ার্ড’ জানালেন মুখ্যমন্ত্রী

“বাংলাকে যাঁরা ভালবাসেন, বাংলাও তাঁদের ভালবাসে”-শপথগ্রহণ অনুষ্ঠানেই বাংলার নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) সঙ্গে প্রথম...

বৃহস্পতিবার থেকে কাশীপুর–সাঁতরাগাছি নতুন বাসরুট চালু, স্বস্তিতে যাত্রীরা

উত্তর কলকাতার কাশীপুর–ঘোষবাগান এলাকা থেকে হাওড়ার সাঁতরাগাছি পর্যন্ত নতুন বাসরুট চালু হল বৃহস্পতিবার। দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দাদের যাতায়াতের...