Wednesday, March 11, 2026

হাসপাতাল থেকে ছাড়া পেলেন ইনজামাম উল হক

Date:

Share post:

হাসপাতাল থেকে ছাড়া পেলেন ইনজামাম উল হক( Inzamam Ul Haq)। এদিন টুইট করে এ খবর জানালেন তাঁর প্রাক্তন সতীর্থ তথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান রামিজ রাজা( Ramiz Raja)। সোমবার হৃদরোগে আক্রান্ত হন ইনজামাম। তারপরই লাহোরের একটি হাসপাতালে ভর্তি করা হয় পাকিস্তানের এই প্রাক্তন অধিনায়ককে। এদিন টুইটারে  ইনজামামকে বিশ্রাম নেওয়ার উপদেশ দেন রামিজ রাজা।

পাকিস্তানের বোর্ড প্রধান এদিন টুইটারে লেখেন, “ভালো থেকো ইনজি। তুমি বাড়ি ফিরে এসেছ, এটা খুব ভালো খবর। বিশ্রাম নাও আর সেরে ওঠো বন্ধু।”

সোমবার হৃদরোগে আক্রান্ত হন ইনজামাম।  পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের করা হয় অ্যাঞ্জিয়োপ্লাস্টিও। বেশ কয়েক দিন ধরের বুকে ব্যাথা অনুভব করছিলেন ইনজামাম। সোমবার তাঁর শারীরিক পরীক্ষা করা হলে হৃদরোগের কথা জানা যায়। সঙ্গে সঙ্গে করা হয় অ্যাঞ্জিয়োপ্লাস্টি।

আরও পড়ুন:উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগে দুরন্ত জয় পিএসজির, নতুন ক্লাবে নিজের প্রথম গোল মেসির

 

spot_img

Related articles

ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব এবার বিমান ভাড়ায়! টিকিটের দাম বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। বন্ধ হরমুজ। বিশ্বজুড়ে জ্বালানি ঘাটতির আশঙ্কা বাড়ছে। গত সপ্তাহে ইরান বনাম ইজরায়েল...

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এবার রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ অনুরাগী 

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ফ্যান হয়ে গেলেন এবার খোদ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজ়ান্ডার স্টাব। কিছুদিন আগেই ভারত সফরে এসে তিনি...

অ্যাক্রোপলিস মল-এ নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অ্যাক্রোপলিস মল দুই দিনব্যাপী একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। নারীদের স্বাস্থ্য সচেতনতা ও আত্মসুরক্ষার...

‘CPIM এখন ক্লোজড চ্যাপ্টার’, প্রথম বার তৃণমূলে ভোট দিয়ে নয়া অভিজ্ঞতার কথা শোনালেন প্রতীক

বাম জমানার চ্যাপ্টার এখন ক্লোজড, এখন নতুন সিলেবাসে পথ চলা। বার কাউন্সিলের নির্বাচনে ডায়মন্ড হারবার আদালতে ভোট দিতে...