Thursday, May 14, 2026

করোনাকালেও অর্থনৈতিক সাফল্য: রেকর্ড হারে GDP বৃদ্ধি বাংলার, টুইট ডেরেকের

Date:

Share post:

ভয়াবহ করোনা পরিস্থিতির(covid situation) জেরে দেশের অর্থনীতি(Economy) যখন ক্রমশ নিম্নগামী ঠিক সেই সময়েও আর্থিক বৃদ্ধিতে সাফল্যের নজির গড়ল বাংলা। ২০২০-২১ অর্থবর্ষে ১০ লক্ষ কোটি টাকার বেশি অর্থনীতির রাজ্যগুলির মধ্যে জিডিপি(GDP) বৃদ্ধির নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রাজ্য। এই তালিকায় বিজেপি শাসিত গুজরাট, উত্তরপ্রদেশ, কর্নাটকের মত রাজ্যগুলিকে অবলীলায় পেছনে ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গ(West Bengal)। করোনাকালে বঙ্গ অর্থনীতির এই বিপুল সাফল্যের প্রশংসা করেছেন কেন্দ্রের নীতি আয়োগের সিইও অমিতাভ কান্তও।

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সূত্রে খবর, দেশে বর্তমানে ১০ লক্ষ কোটি বা তার বেশি জিডিপি যুক্ত রাজ্যের সংখ্যা সাতটি। সেগুলি হল, মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট, উত্তরপ্রদেশ, কর্ণাটক, বাংলা এবং রাজস্থান। এতগুলি রাজ্যের মধ্যে জিডিপি বৃদ্ধি হয়েছে শুধুমাত্র তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের। বাকি রাজ্যগুলিতে জিডিপি সংকোচন হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী তামিলনাড়ুর জিডিপি বেড়েছে ২ শতাংশের কিছু বেশি হারে এবং পশ্চিমবঙ্গের জিডিপি বেড়েছে ১.২ শতাংশ হারে। এবং সার্বিক ভাবে গোটা দেশের জিডিপি সংকোচন হয়েছে ৭.৭ শতাংশ।

আরও পড়ুন:সরকারি বাসস্থান দখলদারদের উচ্ছেদ করতে পারবে রাজ্য, নির্দেশ হাইকোর্টের

বুধবার এ প্রসঙ্গে এক টুইট করে রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন লেখেন, ১০ লক্ষ কোটির ক্লাবে থাকা মাত্র দুটি রাজ্যের ২০২০ সালে জিডিপি বৃদ্ধি হয়েছে। এই দুই রাজ্য হল বাংলা এবং তামিলনাড়ু। পূর্বাঞ্চলের মধ্যে সর্বোচ্চ জিডিপি বৃদ্ধি হয়েছে পশ্চিমবঙ্গের। কেন্দ্র স্বীকার করল গোটা দেশ যখন অর্থনীতির ভয়াবহ সংকটে সেই অবস্থাতেও সঠিক নীতিতে এগিয়েছে মমতার নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ।

advt 19

 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...