Thursday, April 23, 2026

ভবানীপুরের পাশাপাশি জঙ্গিপুর ও সামশেরগঞ্জে একনজরে দেখা নেওয়া যাক বিধানসভা নির্বাচনের চিত্র

Date:

Share post:

সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ভবানীপুর সহ আরও দুই কেন্দ্রের নির্বাচন। রাজ্যের বিধানসভা নির্বাচনের আগেই করোনায় প্রাণ হারিয়েছিলেন মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জ দলের প্রার্থীরা। নির্বাচনের আগে কোনও প্রার্থী দেওয়া না গেলে এই দুই আসনে ভোট করানো যায়নি। নির্বাচনের নির্দেশে ভবানীপুর সহ ওই দুই কেন্দ্রেও আজই নির্বাচন শুরু হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক জঙ্গিপুর ও সামশেরগঞ্জের বিধানসভা কেন্দ্রের চিত্র

সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্র

তৃণমূল কংগ্রেস প্রার্থী আমিরুল ইসলাম।কংগ্রেস প্রার্থী জইদুর রহমান। সিপিআইএম প্রার্থী মোদাশ্বার হোসেন ও বিজেপি প্রার্থী মিলন ঘোষ।

মোট বুথ কেন্দ্রের সংখ্যা -৩২৯

মোট ভোটার সংখ্যা ২,৩৫৫১১

পুরুষ ভোটার – ১,১৫২৩৭

মহিলা ভোটার- ১,২০২৭২

সামশেরগঞ্জে মোতায়েন রয়েছে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র

 জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেন, বিজেপি প্রার্থী সুজিত দাস, আরএসপি প্রার্থী জানে আলম মিঞা।

মোট বুথ কেন্দ্রের সংখ্যা-৩৬৩

মোট ভোটার সংখ্যা- ২৫৪৭১৫।

পুরুষ ভোটার – ১,২৯৪০৪

মহিলা ভোটার- ১,২৫৩০৫

জঙ্গিপুরে মোতায়েন রয়েছে ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুন:ভবানীপুর উপনির্বাচন: ভোটারদের বুথমুখি করতে সকাল সকাল রাস্তায় নামলেন ফিরহাদ

প্রসঙ্গত রাজ্যের বিধানসভা নির্বাচনের আগেই করোনা আক্রান্ত হয়ে মারা যান কংগ্রেস নেতা রেজাউল হক। তার কিছুদিন পরেই জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর মৃত্যু হয়। প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত হয়ে যায়। ফলে ভবানীপুর উপনির্বাচনের সঙ্গেই নির্বাচন কমিশনের তরফে কড়া কোভিডবিধি মেনে ওই দুই কেন্দ্রে আজ ভোট করার নির্দেশ দেওয়া হয়েছে।

advt 19

Related articles

ভোটের বঙ্গে চড়ছে পারদ, উর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা দক্ষিণবঙ্গে!

রাজ্যে আজ প্রথম দফার নির্বাচন (West Bengal Election)। গণতান্ত্রিক উৎসবের দিনেই চোখ রাঙাচ্ছে প্রকৃতি (Weather update)। একদিকে দক্ষিণবঙ্গের...

প্রথম দফা নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, পরিস্থিতির দিকে নজর তৃণমূলের শীর্ষ নেতৃত্বের

বৃহস্পতিবার সকাল সাতটা থেকে রাজ্যের ১৫২ টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে প্রথম দফার ভোট উৎসব। সময় যত গড়িয়েছে...

বাংলার বিধানসভা ভোট দেখতে রাজ্যে ১৭ দেশের প্রতিনিধি দল

বাংলার বিধানসভা নির্বাচনের আবহে এবার আন্তর্জাতিক নজরদারি। বাংলার বিধানসভা ভোট খতিয়ে দেখবেন জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission) বিদেশি 'অতিথি'...

নির্বাচনী প্রচারে আজ ভবানীপুর-যাদবপুরে মমতা, মেটিয়াবুরুজে জনসভা অভিষেকের

আজ বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় সকাল থেকে চলছে ভোটগ্রহণ পর্ব। একদিকে যেমন ১৫২ টি কেন্দ্রের দিকে নজর...