Saturday, May 16, 2026

চ‍্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ম‍্যাচে রোনাল্ডোর গোলে জয় ম‍্যানইউর

Date:

Share post:

উয়েফা চ‍্যাম্পিয়ন্স(UEFA Championships) লিগে গ্রুপ পর্বের ম‍্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর( Cristiano Ronaldo) গোলে জয় পেল ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেড( Manchester United)। বুধবার রাতে তারা ২-১ গোলে হারাল ভিল্লারিয়ালকে। ম‍্যানইউর হয়ে গোল গুলি করেন অ‍্যালেক্স টেলেস এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

ম‍্যাচের শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে ম‍্যানইউ বনাম ভিল্লারায়ালের ম‍্যাচ। শুরুর ৩০ মিনিটের মাথায় চারটি অসাধারণ সুযোগ পেয়ে গিয়েছিল স্প্যানিশ ক্লাব ভিল্লারিয়েল। কিন্তু ম‍্যানইউর গোলরক্ষক ডেভিড ডে গিয়ার অসাধারণ ক্ষিপ্রতায় গোল খেতে খেতে বেঁচে যায় ইউনাইটেড।

তবে ম‍্যাচের দ্বিতীয়ার্ধে ম‍্যাচে ফিরতে শুর করে ম‍্যানইউ। যার ফলে ম‍্যাচের ৬০ মিনিটে প্রথম গোলটি পেয়ে যায় ম‍্যানইউ। ৬০ মিনিটে ফ্রিকিকে ব্রুনো ফার্নান্ডেজ শট না মেরে পাস বাড়ান অ্যালেক্স টেলেসের দিকে, যিনি ভলিতে বাঁক খাওয়ানো শটে গোল করেন। এরপর ম‍্যাচের ইনজুরি টাইমে ম‍্যানইউর হয়ে জয় সূচক গোলটি করেন সিআরসেভেন।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস


 

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...