Thursday, June 25, 2026

ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আইপিএলে রাজস্থান রয়‍্যালসের বিরুদ্ধে দুরন্ত জয় পেল রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর। এদিন বিরাট কোহলির দল ৭ উইকেটে হারাল সঞ্জু স‍্যামসনদের। ম‍্যাচের সেরা যুজবেন্দ্র চ‍্যাহাল।

২) আসন্ন ২০২১-২২ আইএসএল মরশুম শুরু করতে গোয়া পৌঁছে গেলেন এসসি ইস্টবেঙ্গলের কোচ ম‍্যানুয়েল মানোলো ডিয়াজ। বৃহস্পতিবার সকালে গোয়ার উদ্দেশে রওনা দেবে বঙ্গ ব্রিগেড।

৩) আইপিএল থেকে ছিটকে গেলেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর। চোটের কারণে ছিটকে গেলেন তিনি। অর্জুনের জায়গায় মুম্বই ইনডিয়ান্স দলে এলেন সিমরজিৎ সিং।

৪) হৃদরোগে আক্রান্ত হননি ইনজামাম উল হক। হাসপাতাল থেকে বাড়ি ফিরে এমনটাই দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। তিনি জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করিয়েছি।

৫) পিছিয়ে গেল কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশন এ এর কোয়ার্টার ফাইনালের ম‍্যাচ। বুধবার এমনটাই জানিয়ে দেওয়া হল আইএফএ-রপক্ষ থেকে। ৩০ সেপ্টেম্বর এই ম‍্যাচটি ছিল মহামেডান স্পোর্টিং-এর সঙ্গে টালিগঞ্জ অগ্রগামীর।

আরও পড়ুন:কেমন যাবে আজকের দিন

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...