Tuesday, June 16, 2026

পুজোর মরসুমে মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি জারি কতৃপক্ষের

Date:

Share post:

পুজোর ভিড় সামাল দিতে আগামী সপ্তাহ থেকেই মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার মেট্রো কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে আগামী সোমবার থেকে শহরে চলবে ২৬৬ টি মেট্রো। নতুন মেট্রো সময়সূচিও প্রকাশ করা হয়েছে কর্তৃপক্ষের তরফে। বর্তমানে শহরে মেট্রো সংখ্যা ২৫৬ টি। সেই সংখ্যাটা এবার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মেট্রোর সংখ্যা বাড়লেও দিনের প্রথম এবং শেষ মেট্রো সময়সূচিতে কোনও বদল আসেনি। নিয়ম অনুযায়ী সকাল সাড়ে সাতটায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো ছাড়বে। একই সময়ে মেট্রো ছাড়বে দমদম (Dumdum) থেকে কবি সুভাষ (Kavi Subhas) এবং দমদম থেকে দক্ষিণেশ্বরের দিকে।

আরও পড়ুন:ভবানীপুরের বিজেপি প্রার্থী বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ খোদ নির্বাচন কমিশনের

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের জন্য বর্তমানে যে ১৪৮ টি ট্রেন চলে তা বাড়িয়ে ১৬৭টি করা হচ্ছে। দিনের ব্যস্ত সময়ের ট্রেন পাওয়া যাবে ৫ মিনিট অন্তর। প্রতিটি প্রান্তিক স্টেশন থেকে দিনের শেষ মেট্রোটি পাওয়া যাবে রাত সাড়ে ৯টায়। সকাল ১০টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত মেট্রো পাওয়া যাবে ৫ মিনিট অন্তর। রবিবার মেট্রো পরিষেবা থাকবে আগের মতোই। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এখনো পর্যন্ত মেট্রো যাত্রীদের ব্যবহার করতে হবে স্মার্ট কার্ড। কোনরকম টোকেনের সুবিধা থাকবে না। পাশাপাশি করোনা বিধি মানার ক্ষেত্র জারি থাকছে কড়া নির্দেশিকা।

advt 19

 

Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...