Thursday, May 21, 2026

জামশেদপুর থেকে ভবানীপুর : মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই জীবনের প্রথম ভোট দিলেন একান্তিকা

Date:

Share post:

জামশেদপুর থেকে ভবানীপুরে এসে নিজের জীবনের প্রথম ভোট দিলেন একান্তিকা চৌধুরী। একুশের বিধানসভা নির্বাচনেই তাঁর প্রথম ভোট দেওয়ার কথা ছিল। কিন্তু তখন করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে তিনি ভোট দিতে আসতে পারেননি। একান্তিকা তাঁর বাবা-মায়ের সঙ্গে জামশেদপুরে থাকেন। তাঁর বাবার চাকরিসূত্রে তারা সেখানেই থাকেন।

একান্তিকা নিজেকে ‘ভাগ্যবান’  বলে মনে করছেন বলে জানান ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’কে। তিনি জানিয়েছেন, সে তাঁর জীবনের প্রথম ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়কেই দিয়েছেন। সঙ্গে এও বলেন, খেলা হয়েছে, খেলা হচ্ছে, খেলা হবে। একান্তিকার মা কামারহাটির বিধায়ক মদন মিত্রর  ‘ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বেটিয়া’ গানটির প্রসঙ্গ টেনে বলেন, এখন ভারত মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়। বিধানসভা ভোটের আগে ‘বাংলা নিজের মেয়েকে চায়’ এই স্লোগান দিয়ে অভূতপূর্ব সাফল্য পেয়েছিল তৃণমূল কংগ্রেস। এরপর মদন মিত্রর   ‘ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বেটিয়া’।

আরও পড়ুন: পুজোর মরসুমে মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি জারি কতৃপক্ষের

অন্যদিকে একান্তিকার ঠাকুমা তাঁর জীবনে অনেক রাজনীতি দেখেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনও বিকল্প নেই। তাঁর ভোটটাও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কেই দিয়েছেন। একান্তিকার বাবা জানালেন, আমি সাধারণত কোনো ভোট মিস করি না। এবার মেয়ে ভোট দেবে বলে ভোটকেন্দ্রে আরো তাড়াতাড়ি এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রার্থী এটা আমাদের গর্বের।
advt 19

 

Related articles

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...