Tuesday, June 16, 2026

হাইভোল্টেজ ভবানীপুরে ভিভিআইপিদের ভোটদান

Date:

Share post:

নামেই উপনির্বাচন হলেও হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। আঁটোসাঁটো নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ। প্রতিবারই মতো এবার বিকেলে ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনটে বারো নাগাদ মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন তিনি। বেলা তিনটের পর বাড়ি থেকে বেরোন তিনি। তারপর গাড়িতে মিত্র ইনস্টিটিউশনে গিয়ে ভোট দেন। ৪ মিনিটের মধ্যেই ভোট দিয়ে বাড়ি ফেরেন তিনি।

বিকেল চারটে কুড়ি নাগাদ মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট দিয়ে বেরিয়ে উপস্থিত ভোটারদের দিকে হাত জোড় করে সৌজন্য বিনিময় করেন অভিষেক। বলেন, ভোট ভালো হচ্ছে।

চেতলা বালিকা বিদ্যালয়ে পরিবারের সকলকে নিয়ে ভোট দেন ফিরহাদ হাকিম। স্ত্রী ও ২ মেয়েকে নিয়ে ভোট দেন তিনি।

তবে সকাল সকাল ভোট দিয়ে যান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। পুত্রকে সঙ্গে নিয়ে ভোট দেন তিনি।

সকালে থেকে ভোটদানের হার কম থাকলেও, বেলা বাড়তেই ভবানীপুরে যথেষ্ট পরিমাণ ভোটদান হয়।

আরও পড়ুন:পুজোর মরসুমে মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি জারি কতৃপক্ষের

 

Related articles

দেশীয় বাজারে তেলের ঘাটতি মেটাতে পদক্ষেপ কেন্দ্রের! অপরিবর্তিত ঘরোয়া বাজারের দাম

পশ্চিম এশিয়ায় লাগাতার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত...

মাইলস্টোন ম্যাচের সামনে মেসি, আলজেরিয়ার বিরুদ্ধে কেমন দল খেলাবেন স্কালোনি?

বিশ্বকাপ শুরু হয়েছে ৫ দিন হল, বুধবার সকালে(ভারতীয় সময়) আসছে সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্বকাপে অভিযান শুরু করছেন গতবারের চ্যাম্পিয়ন...

অরিজিতের পথেই প্রীতম, বলিউডকে বিদায় বাঙালি সুরকারের!

প্লেব্যাক ছেড়েছেন অরিজিৎ (Arijit singh), এবার কি সুরের জগত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন সুরকার প্রীতমও? জন্মদিনের রাতে শিল্পীর...

প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে না কাশির সিরাপ! জারি নির্দেশিকা

ওষুধের দোকানে আর প্রেসক্রিপশন দেওয়া হবে না কাশির সিরাপ(cough syrups)। মঙ্গলবার নয়া বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কেন্দ্রীয়...