Wednesday, May 20, 2026

আইকোর মামলায় শোভন চট্টোপাধ্যায়কে তিনঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ

Date:

Share post:

বেআইনি অর্থলগ্নি সংস্থা আইকোরের আর্থিক দুর্নীতি মামলায় এবার কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ওই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আঞ্চলিক দফতরে বৃহস্পতিবার শোভনকে প্রায় তিন ঘণ্টা ধরে নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়। এখানেও শোভনের সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:জ্বালানির দামে জ্বালা, পুজোর মরসুমে একলাফে অনেকটাই বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম

তদন্তকারী সংস্থার দাবি আইকোর অনুষ্ঠানে শোভন চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন, এমন একটি ভিডিয়ো ফুটেজ তাঁদের হাতে এসেছে। তবে সূত্রের খবর, শোভন যাই বলুন না কেন ভিডিওর ছবিটি নেতাজি ইন্ডোরে হওয়া একটি এজেন্ট সম্মেলনের। যদিও জিজ্ঞাসাবাদের পর শোভন সাংবাদিকদের জানান,মেয়র থাকাকালীন তিনি জানতে পারেন, ওই অর্থ লগ্নিকারী সংস্থা উত্তমকুমারের নামাঙ্কিত ‘উত্তম মঞ্চ’ কিনেছে এবং ওই প্রেক্ষাগৃহ ভেঙে বহুতল আবাসন গড়া হবে। শোভনের কথায়”উত্তম কুমারের সঙ্গে বাংলার মানুষের আবেগ জরিয়ে আছে। তাই আমি উদ্যোগী হয়ে পুরসভার তরফে আইকোরের সঙ্গে একটি রফাসূত্র বের করি। পুরসভার তরফে উত্তম মঞ্চ বিক্রি আটকে দেওয়া হয়।” প্রাক্তন মেয়রের দাবি, ওই বিষয়ে তিনি আইকোরের সঙ্গে কী ধরণের রফা করেছিলেন, সেই বিষয়েই  এদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে সূত্রের খবর, শোভন যাই বলুন না কেন ভিডিওর ছবিটি নেতাজি ইন্ডোরে হওয়া একটি এজেন্ট সম্মেলনের। সিবিআই জানান সব প্রশ্নেরই উত্তর দিয়েছেন তিনি।

advt 19

Related articles

অস্ত্র আইনে মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ক্ষুব্ধ মালা, আত্মসমর্পণের পরে জামিন

অস্ত্র আইনে মামলা রুজু। আত্মসমর্পণ করে জামিন পেলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ করেন মালা...

নিম্ন আদালতে থমকে বিচার, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরের আর্জি জানিয়ে হাইকোর্টে সিবিআই

এসএসসিতে নিয়োগ মামলার তদন্ত এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেও, বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে আইনি জট তৈরি হয়েছে। গ্রুপ-ডি...

অভিষেকের সম্পত্তির তালিকা বিজেপির নেতারা প্রকাশ করছেন না, স্পষ্ট করলেন কুণাল

রাজ্যে বিধানসভা নির্বাচনের একটি উপনির্বাচন এখনও বাকি। ভোট পরবর্তী হিংসায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে একের পর এক...

বাতিল নাকি সংশোধন? কনস্টেবল নিয়োগ নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

রাজ্য পুলিশের সাড়ে এগারো হাজারেরও বেশি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কোন দিকে এগোবে, তা এবার নির্ভর করছে রাজ্যের...