Wednesday, June 10, 2026

জ্বালানির দামে জ্বালা, পুজোর মরসুমে একলাফে অনেকটাই বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম

Date:

Share post:

পুজোর মুখে একলাফে অনেকটাই দাম বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের। এবার থেকে ১৯ কেজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৩৫ টাকা বাড়ানো হল। এই দামবৃদ্ধির ফলে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হল ১ হাজার ৮০৫ টাকা ৫০ পয়সা।  পুজোর সময় বাণিজ্যিক সিলিন্ডারের চাহিদা স্বভাবতই বেশি থাকে। কিন্তু অস্বাভাবিক হারে সিলিন্ডারের দামবৃদ্ধিতে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের।

পুজোর সময় রেস্তোরাঁর ও হোটেলগুলিতে খাবারের চাহিদা অনান্য সময়ের তুলনায় বেশি থাকে। তাই পুজোর আগেই বড়সড় ধাক্কার মুখে পড়েছেন ব্যবসায়ীরা। শুধু তাই নয়, ৫ কেজি সিলিন্ডারেরও দাম বেড়েছে। এখন থেকে ৫ কেজির এফটিএল সিলিন্ডারের নতুন কানেকশন নিতে গেলে খরচ হবে ১৪৪৬.৫০টাকা।  রিফিল সিলিন্ডারের জন্য ৫০২ টাকা ৫০ পয়সা খরচ পড়বে। জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণে খাবারের দামও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অতিমারী পর্বে পুজোর আগে দ্রব্যমূল্যের বৃদ্ধিতে মধ্যবিত্তের পকেটে টান পড়তে চলেছে।

আরও পড়ুনঃ তা তা থৈ থৈ-এর পরে এবার পিয়ানোয় টুংটাং শোভন-বৈশাখীর:

গত মাসেই বেড়েছিল রান্নার গ্যাসের দাম। কলকাতায় ১৪.২ কেজি LPG-র সিলিন্ডারের দাম ২৫ টাকা বেড়ে ৯১১ টাকা হয়েছে। তা দিতেই নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। তার ওপর রান্নার গ্যাসের দাম উত্তরোত্তর বাড়লেও, সেই তুলনায় তলানিতে পৌঁছেছে সরকারি ভর্তুকি। সব মিলিয়ে মধ্যবিত্তের মাথায় হাত। করোনাকালে এমনিতেই ত্রাহি ত্রাহি অবস্থা। প্রভাব পড়েছে অর্থনীতিতেও। কাজ হারিয়েছেন বহু মানুষ। আবার অনেকের বেতন কমেছে। এই অবস্থায় পকেটে টান পড়া অসংখ্য মানুষের উদ্বেগ বাড়িয়েই চলেছে জ্বালানি ও রান্নার গ্যাসের ক্রমবর্ধমান দাম।

advt 19

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...