Tuesday, June 2, 2026

উইমেন্স বিগ ব্যাশ লিগে ভারতের রিচা ঘোষ

Date:

Share post:

উইমেন্স বিগ ব্যাশ লিগে খেলার সুযোগ পেলেন রিচা ঘোষ( Richa ghosh)। হোবার্ট হারিকেন্স ফ্র্যাঞ্চাইজি তুলে নিল এই ভারতীয় ক্রিকেটারকে। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার লিজি লির পরিবর্ত হিসেবে নির্বাচিত হয়েছেন রিচা।

১৮ বছর বয়সী এই বাঙালি ক্রিকেটার ভারতের সপ্তম ক্রিকেটার হিসেবে এই ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে খেলার সুযোগ পেলেন। আসন্ন উইমেন্স বিগ ব্যাশ লিগে খেলবেন স্মৃতি মান্ধানা ও দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, রাধা যাদব,জেমাইমা রডরিগেজ এবং হরমনপ্রীত কৌর ।

সুযোগ পেয়ে রিচা বলেছেন,”আমি খুবই উচ্ছ্বসিত এই বছর উইমেন্স বিগ ব্যাশ লিগে খেলতে পারব বলে। আমি হারিকেন্সদের কাছে কৃতজ্ঞ এই সুযোগ দেওয়ার জন্য, এবং আমি মুখিয়ে থাকব তাসমানিয়ায় এসে আমার নতুন সতীর্থদের সাথে আলাপ করার জন্য।”

গত বছর ত্রিদেশীয় টি-২০ সিরিজে ভারতের হয়ে অভিষেক করেন রিচা। এরপর খেলেছেন টি-২০ বিশ্বকাপেও। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে ৫০ ওভারের ফর্ম্যাটে অভিষেক করেন রিচা ঘোষ।

আরও পড়ুন:তিরন্দাজি বিশ্ব চ্যাম্পিয়নশিপেও পদক হাতছাড়া অতনু-দীপিকার


 

Related articles

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...

মার্কিং-বিতর্কে চরম অস্বস্তি! চাপের মুখে অপসারিত সিবিএসই-র চেয়ারম্যান ও সচিব

সিবিএসই-র দ্বাদশের বোর্ড পরীক্ষার মূল্যায়ন নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার চাপের মুখে বোর্ডের চেয়ারম্যান এবং সচিবকে অপসারণ করা হল।...

রোদে পুড়েও দলনেত্রীর ডাকে ধর্নায় যাদবপুরের অশীতিপর তৃণমূল কর্মী!

তপ্ত দুপুর। ধর্মতলার ধর্নামঞ্চের চারপাশে মানুষের ভিড়। রাজনৈতিক কর্মসূচির মাঝেই হঠাৎ নজর কাড়লেন এক প্রবীণ ব্যক্তি। বয়স প্রায়...