Monday, May 11, 2026

ম‍্যানইউর সেরার পুরস্কার পেলেন রোনাল্ডো

Date:

Share post:

পুরোনো ক্লাব ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডে ( Manchester United) ফিরেই সেরার পুরস্কার পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো( Cristiano Ronaldo)। সকলকে অবাক করে দিয়ে জুভেন্তাস থেকে ম‍্যানইউতে সই করেন পর্তুগিজ সুপারস্টার।  আর তারপর থেকেই  নিজের জাদু দেখিয়েই চলেছেন সিআরসেভেন। প্রথম ম্যাচে নিউক্যাসেল ইউনাইটেডের বিরুদ্ধে জোড়া গোল করেন তিনি। এরপর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও ভিল্লারিয়ালের বিরুদ্ধে শেষ মিনিটে গোল করে ইউনাইটেডকে জেতান রোনাল্ডো। আর এই অসাধারণ কামব্যাকের পরই, সেপ্টেম্বর মাসে ম্যানইউর সেরা ফুটবলারের পুরষ্কার পেলেন রোনাল্ডো। সমর্থকদের ভোটের মাধ্যমে এই পুরষ্কার জিতে নেন পর্তুগিজ তারকা।

এই পুরস্কারে রোনাল্ডো হারান ডেভিড ডে গিয়া, জেসে লিংগার্ড ও মেসন গ্রিনউডকে। তিনকাঠির নিচে অসাধারণ ছিলেন ডি গিয়া, ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে পেনাল্টি সেভ, ভিল্লারিয়ালের বিরুদ্ধে নিশ্চিত গোল বাঁচানোর পাশাপাশি বেশ কিছু ম্যাচ একা হাতে বাঁচান স্প্যানিশ গোলকিপার। কিন্তু সবাইকে টেক্কা দিয়ে শেষমেশ খেতাব জয় করে নেন রোনাল্ডো।

আরও পড়ুন:জলের তলায় জ‍্যাভলিন থ্রো নীরজের, ভাইরাল ভিডিও

 

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...