Wednesday, May 13, 2026

মহিলাদের বুটের টক-টক আওয়াজে পুরুষদের মনে খারাপ চিন্তার উদয় হয়! ব্যাখ্যা দিল তালিবান

Date:

Share post:

তালিবান আগেই বলেছিল মহিলাদের উচিত সন্তান জন্ম দেওয়া। মন্ত্রী হওয়া নয়। এবার সেই জঙ্গি গোষ্ঠী বলে বসল মেয়েরা লং বুট পরলে পুরুষদের মনে খারাপ চিন্তার সঞ্চার হয়! আর সেই কারণে মহিলাদের লং বুট পরা নিষিদ্ধ হল তালিবান কবলিত দেশে। ১৫ অগাস্ট কাবুল দখলের পর থেকেই আফগানিস্তানে রাতারাতি বেড়ে গিয়েছিল বোরখা, হিজাব এবং পাগড়ির চাহিদা।

আরও পড়ুন-পুজোর দিনগুলোতে রাজ্যে নির্বাচনী প্রচার বন্ধ রাখার আবেদন মমতার

কিছুদিন আগে আফগানিস্তানের টেলিভিশন চ্যানেল টোলো নিউজ-এ একটি তালিবান মুখপাত্র জানায় মহিলারা কী কী করতে পারবেন না। ওই তালিবান মুখপাত্র বলে, “মহিলাদের পোশাক যেন কোনও রকমেই আকর্ষণীয় না হয়। তাঁদের শরীর থেকে যেন সুগন্ধ না বার হয়। অর্থাৎ, বাড়ি থেকে বেরনোর সময় তাঁরা যেন সুগন্ধী না ব্যবহার করেন। এবং মহিলাদের ‘লং বুট’ পরা নিষিদ্ধ। কারণ বুটের টক-টক আওয়াজে পুরুষের মনে খারাপ চিন্তার উদয় হয়।

আরও পড়ুন-তল্লাশির নামে নিরীহ আফগানবাসীর বাড়িতে ঢুকে লুঠপাট চালানো যাবেনা, সেনাদের হুঁশিয়ারি তালিবান প্রধানমন্ত্রীর

বুটের টক-টক আওয়াজ নিয়ে ব্যাখ্যাও দিয়েছে এই মুখপাত্র। তার কথায়,”মহিলারা বুট পরে হাঁটার সময় টক-টক আওয়াজ হয়। এই আওয়াজের অর্থ আহ্বান। অর্থাৎ মহিলারা ওই আওয়াজ করে ঘুমন্ত পুরুষকে বলে, আমরা সেজে বাড়ি থেকে বেরিয়েছি, আর তোমরা এখনও ঘুমোচ্ছো! তাহলে আমাদের দেখবে কে? আসলে পুরুষদের ঘুম থেকে তুলে মনে খারাপ চিন্তা আনার জন্যই ওই বুটগুলো তৈরি করা হয়।’’ আর এই কারণেই এবার আফগানিস্তানে মহিলাদের জন্য নিষিদ্ধ হল লং বুট।

advt 19

 

Related articles

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...